এক্সপ্লোর

ENG vs IND: হেডিংলেতে চোখধাঁধানো শতরানে স্যর ডন ব্র্যাডম্যানকে পিছনে ফেললেন যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal: লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন ১৫৯ বলে ১০১ রানের ইনিংস খেলেন ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল।

লিডস: নতুন অধিনায়ক, একাধিক তরুণ তারকা, ইংল্যান্ডের কঠিন পরিবেশ ও বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতি, সব মিলিয়ে নব প্রজন্মের ভারতীয় দলের সামনে একাধিক চ্যালেঞ্জ ছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম টেস্টের প্রথম দিন সেই চ্যালেঞ্জটা দারুণভাবে উতরেছে টিম ইন্ডিয়া। তিন উইকেটের বিনিময়ে ৩৫৯ রান তুলে দিনশেষে বেশ ভাল জায়গায় ভারতীয় দল। বড় রানের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া। এর ভিতটা কিন্তু গড়েন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

ইংল্যান্ডের মাটিতে ওপেন করার চ্যালেঞ্জটা যে কতটা কঠিন, তা কারুরই অজানা নয়। উপরন্তু, এটাই যশস্বীর প্রথম ইংল্যান্ড সফর ছিল। তাই স্বাভাবিকভাবেই তাঁর সামনে বেশ কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করেছিল। যশস্বী যে সেই পরীক্ষায় পাশ করলেন, তাই নয়, একেবাকে লেটার মার্কস নিয়ে এলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে সিনিয়র দলের হয়ে প্রথম ইনিংসেই তাঁর ব্যাট থেকে এল ১০১ রানে ঝাঁ চকচকে ইনিংস। এই শতরানের ইনিংসের সুবাদেই তিনি স্যর ডন ব্র্যাডম্যানকে পিছনে ফেলে দেন।

যশস্বী এই নিয়ে মোট ১০ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৮১৩ রান করে ফেললেন। তাঁর গড় ৯০.৩৩। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ব্যাটারের এটাই সর্বাধিক ব্যাটিং গড় (অন্তত ৫০০ রান)। ভারতীয় তরুণ তুর্কি ব্র্যাডমনকে পিছনে ফেললেন। অজ়ি কিংবদন্তি ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩টি টেস্ট ইনিংসে মোট ৫০২৮ রান করেছেন। ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৮৯.৭৮। তবে এই গড়কেও পিছনে ফেলে দিলেন যশস্বী। তিনিই প্রথম ব্যাটার যাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং গড় ৯০-র অধিক। 

 

হেডিংলেতে প্রথম দিন খেলা হল ৮৫ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। শুভমন ১২৭ রানে ক্রিজে। ঋষভ ব্যাট করছেন ৬৫ রানে। দুজনে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৩৮ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে। কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। তাই সুযোগ পেয়েই প্রথম দিনেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। এবার দেখার ভারতীয় দল মোট কত রানে নিজেদের ইনিংস শেষ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget