এক্সপ্লোর

Ben Stokes Record: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের দুরন্ত জয়, টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস অধিনায়ক স্টোকসের

ENG vs IRE: ঘরের মাঠে আয়ারল্যান্ডকে একমাত্র টেস্টে ১০ উইকেটে হারিয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

লন্ডন: সামনেই অ্যাসেজ সিরিজ। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। তার আগে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন মরসুমের শুরুটা দুর্দান্তভাবে হল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IRE) ১০ উইকেটে দুর্দান্তভাবে সিরিজের একটি মাত্র টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচেই ইংলিশ দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) আবার রেকর্ড গড়ে ফেললেন। 

বেন স্টোকস এই ম্যাচের দুই ইনিংসে একটিও বল করেননি, ব্যাট করতেও নামতে হয়নি তাঁকে। তিনিই টেস্ট ক্রিকেটের লম্বা ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি একটি ম্যাচে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, কোনওকিছুই না করে টেস্ট জিতলেন। ম্যাচে ইংল্যান্ডে প্রথমে বল করে আইরিশদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানেই অলআউট করে দেয়। জবাবে ওলি পোপের দুরন্ত দ্বিশতরানে ভর করে ইংল্যান্ড চার উইকেটে বিনিময়ে ৫২৪ রান বোর্ডে তুলে ইনিংস ঘোষণা করে। 

দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি ম্যাকবার্নি ও মার্ক অ্যাডেরের ১৬৩ রানের পার্টনারশিপে ভর করে আইরিশরা খানিকটা লড়াই চালান বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে মাত্র ১২ রানের লক্ষ্য রাখে আয়ারল্যান্ড। প্রত্যাশিতভাবেই ১০ উইকেটে অনায়াসেই ম্যাচ জিতে নেয় বেন স্টোকসের নেতৃত্বাধীন দল। এরপরেই ১৬ জুন বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হবে। সেই পাঁচ ম্যাচের সিরিজে দুই দলের মধ্যে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই দাপুটে জয় যে ইংল্যান্ড তারকাদের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই বাহুল্য।

 প্রসঙ্গত, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ফিটনেস নিয়ে এখনও কিছু প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি আদৌ বল করার জন্য ফিট কি না, সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে স্টোকস কিন্তু মাঠে নামতে একেবারে তৈরি। ৩২ বছর বয়সি তারকা ক্রিকেটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি একমাত্র হাঁটতেও যদি অসমর্থ হন, তাহলেই ম্যাচ খেলবেন না, নয়তো যতই চোট, আঘাত থাকুক অ্যাসেজে তিনি খেলবেনই। সম্ভবত আসন্ন সেই সিরিজের কথা মাথায় রেখেই ইংরেজ অধিনায়ক নিজেকে তৈরি করছেন। এবং সিরিজের যাতে তিনি পূর্ণ উদ্যম নিয়ে খেলতে পারেন, তাই হয়তো দল ভাল অবস্থায় রয়েছে দেখে তিনি ব্যাটিং, বোলিং কিছুই করেননি।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget