এক্সপ্লোর

Ashes 2025: ১৮ ম্য়াচ পরে জয়ের মুখ দেখল ইংল্যান্ড, মেলবোর্ন টেস্টে হার অস্ট্রেলিয়ার

AUS vs ENG: ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইল্য়ান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ার একাদশে এই ম্য়াচে নেই কামিন্স। তাই স্টিভ স্মিথের নেতৃত্বেই ফের খেলতে নেমেছিল অজি শিবির।

মেলবোর্ন: মাত্র ২ দিনেই শেষ বক্সিং ডে টেস্ট। অ্যাশেজ আগেই দখল করে নিতে পেরেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিয়মরক্ষার দুটো টেস্টের মধ্য়ে বক্সিং ডে টেস্টে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড ক্রিকেট দল। ৪ উইকেট ম্য়াচ জিতল বেন স্টোকসের দল। ম্যাচে মূলত বোলাররাই দাপট দেখালেন। বিশেষ করে ইংল্য়ান্ড বোলাররাই এগিয়ে ছিলেন এই ম্য়াচে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের থেকে। দলের তরুণ পেস বোলার জস টাং প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন। মোট ৭ উইকেট ঝুলিতে পুরে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন জস। 

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইল্য়ান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ার একাদশে এই ম্য়াচে নেই কামিন্স। তাই স্টিভ স্মিথের নেতৃত্বেই ফের খেলতে নেমেছিল অজি শিবির। কিন্তু ব্য়াটিং ব্যর্থতাই কাল হল অস্ট্রেলিয়ার। দলের টপ অর্ডারে কেউই রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেন মাইকেল নেসের। তিনি ৩৫ রানের ইনিংস খেলেন। খাওয়াজা ২৯ ও ক্য়ারি ২০ রান করেন। ১৫২ রানই প্রথম ইনিংসে তুলতে পারে ইংল্য়ান্ড। জবাবে ব্য়াট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১১০ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে হ্যারি ব্রুক ৪১ রানের ইনিংস খেলেন। অ্য়াটকিনসন ২৮ রান করেন। স্টোকস ১৬ রান করেন। 

দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে অস্ট্রেলিয়া ১৩২ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে হেড ৪৬ ও স্মিথ ২৪ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৭৫ রানের। যেভাবে দুটো দলের পেসাররা দাপট দেখিয়েছেন ম্যাচে। তাতে ইংল্য়ান্ডের সামনে এই রানও অনেক বড় মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিরিজে প্রথম জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড শিবির। 

ওপেনিংয়ে নেমেছিলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ক্রলি ৪৮ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। ডাকেট ২৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। জো রুট মাত্র ১৫ রানই করেন দ্বিতীয় ইনিংসে। জ্যাকব বেথেল ৪০ রান করেন। দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের মধ্য়ে স্টার্ক, বোল্যান্ড ও রিচার্ডসন দুটো করে উইকেট নেন।

২০১০-১১ সালে শেষবার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল অ্য়াশেজে। মেলবোর্ন টেস্টে স্মিথরা হেরে যাওয়ায় সেই রেকর্ডের রিপিট টেলিকাস্ট আর হবে না।

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget