এক্সপ্লোর

IND vs ENG: অভিষেকই হয়নি তিন ক্রিকেটারের, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ১৬ জনের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

England Cricket Team: আসন্ন সিরিজ়ের জন্য ইংল্যান্ড দলে চোট সারিয়ে ফিরলেন ওলি পোপ এবং জ্যাক লিচ। দলে রয়েছেন মোট চারজন স্পিনার।

লন্ডন: জানুয়ারি মাসেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় (IND vs ENG) খেলতে এদেশে আসছেন বেন স্টোকসরা। পাঁচ টেস্ট ম্যাচের সেই সিরিজ় শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। অর্থাৎ এখনও এক মাসেরও অধিক সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই সেই সিরিজ়ের জন্য ১৬ জনের দল ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের পুরুষ (England Cricket Team) দলের নির্বাচকরা।   

ইংল্যান্ড দলের নেতৃত্বে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। দলের ১৬ জনের মধ্যে রয়েছেন চারজন স্পিনার। তিন ক্রিকেটারের তো এখনও টেস্ট অভিষেকই হয়নি। এঁরা হলেন গাস অ্যাটকিনসন, টম হার্টলি এবং শোয়েব বশির। সারের হয়ে খেলা ফাস্ট বোলার গাস পাঁচটি কাউন্টি ম্যাচ খেলে গত মরশুমে ২০.২০ গড়ে ২০টি উইকেট নিয়েছিলেন। সারের পরপর দুইবার কাউন্ট চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গাসের বড় ভূমিকা ছিল। দুই স্পিনার হার্টলি এবং বশির, উভয়ই গত মাসে আমিরশাহিতে ইংল্যান্ড লায়ান্স দলের অংশ ছিলেন। মরুদেশে তাঁদের সঙ্গে ওলি পোপ এবং জ্যাক লিচও এই সফরের প্রস্তুতির কথা মাথায় রেখে যোগ দিয়েছিলেন।

হার্টলি, বশির, লিচের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার রেহান আমেদও। গত ডিসেম্বরেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড ফাস্ট বোলিং বিভাগে ক্রিস ওকস, লিয়াম ডসন এবং উইল জ্যাকসের অনুপস্থিতি ইংল্যান্ড দলের জন্য বড় ধাক্কা। তবে দলে অভিজ্ঞতার অভাব নেই। কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন দলের ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। গাস তো রয়েছেনই। পাশাপাশি মার্ক উড, ওলি রবিনসনও রয়েছেন।

 

অ্যাসেজ সিরিজে কিপার-ব্যাটার বেন ফোকস দলে সুযোগ পাননি। তবে এই সিরিজ়ের জন্য তিনি দলে ফিরলেন। জনি বেয়ারস্টো দলের অন্যতম কিপার। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টটি হায়দরাবাদে শুরু হবে। সিরিজ়ের শেষ তথা পঞ্চম টেস্টটি খেলা হবে ধর্মশালা স্টেডিয়ামে। ১১ ম্যাচ সেই সিরিজ় শেষ হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: কোহলিরা ত্রিপুরাতেও ম্যাচ খেলুক, আগরতলায় বললেন সৌরভ, চান না রাজনীতির রং 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget