এক্সপ্লোর

Virat Kohli: শুধু ওঁকে আউট করেছি তেমন নয়, বিরাট প্রচুর রানও করেছে আমার বোলিংয়ে: আদিল রশিদ

Adil Rashid On Virat Kohli: রশিদের বিরুদ্ধে ৩২ ইনিংসে মোট ৪৭৩ রান করেছেন বিরাট। ৪৩ গড়ে রান করেছেন। ইংল্য়ান্ড স্পিনার ১১ বার প্রাক্তন ভারত অধিনায়ককে আউট করেছেন।

লন্ডন: গত কয়েক বছরে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ হলে বিরাট কোহলি ক্রিজে এলেই আক্রমণে চলে আসতে দেখা গিয়েছে আদিল রশিদকে। তারকা লেগস্পিনারকে দিয়েই বিরাটের উইকেট তোলার ছক কষেছেন ইংরেজ ক্যাপ্টেনরা। কিন্তু সবসময়ই কি তেমনটা হয়েছে? আদিল রশিদ নিজেই বলছেন যে তিনি বিরাটকে হয়ত অনেকবার আউট করেছেন, তা ঠিক, কিন্তু প্রচুর রানও করেছেন কোহলি। 

সম্প্রতি বিরাটের সঙ্গে খেলার স্মৃতি উসকে আদিল বলেন, ''এটা কখনওই তেমন নয় যে আমি বল করতে এলেই বিরাটের উইকেট পেয়েছি। এমনটাও হয়েছে যে বিরাট প্রচুর রান করেছে আমার বলে। কখনও কখনও এটা মনে হয় কারণ এত ম্য়াচ আমরা খেলেছি একে অপরের বিরুদ্ধে। তাই অনেক সময় আমার বলে আউট হয়েছে কোহলি। তবে একইসঙ্গে আমাকে ওঁর ব্যাট থেকে অনেক বাউন্ডারি, ছক্কা হজম করতে হয়েছে। প্রচুর শতরান ও অর্ধশতরান করেছে ওঁ।'' তথ্য বলছে, রশিদের বিরুদ্ধে ৩২ ইনিংসে মোট ৪৭৩ রান করেছেন বিরাট। ৪৩ গড়ে রান করেছেন। ইংল্য়ান্ড স্পিনার ১১ বার প্রাক্তন ভারত অধিনায়ককে আউট করেছেন। রশিদের বলে মোট ৩৮টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকিয়েছেন কিং কোহলি। 

এক পডকাস্টে প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা ও আদিল রশিদ অংশ নিয়েছিলেন। প্রোটিয়া পেসার বলছেন, "বিরাট কোহলিকে আউট করা সত্যিই খুব কঠিন কাজ। ওঁ নিজের উইকেটের মূল্যটা খুব ভাল করে বোঝে। যদি বিরাটকে আউট করা যায়, তবে সেটি বোলারের কৃতিত্ব মানা যায়। কারণ কোহলিকে আউট করা একেবারেই সোজা কাজ নয়।''

উল্লেখ্য, রাবাদার বিরুদ্ধে ৩৮ ইনিংসে ৪২৩ রান করেছেন বিরাট। পঞ্চাশের ওপর গড়ে রান করেছেন। আটবার রাবাডা বিরাটের উইকেট তুলতে পেরেছেন। 

রউফকে আউট করে পাল্টা খোঁচা বুমরার

রবিবার এশিয়া কাপের ফাইনালে হ্যারিস রউফকেই দুরন্ত ডেলিভারিতে বোল্ড করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)তারপর রউফের সেলিব্রেশনের নকল করে যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত করলেন বুম বুম বুমরা। রবিবার যে ঘটনায় উত্তাপ ছড়াল ভারত বনাম পাকিস্তান ম্যাচেবুমরা যে সুপার ফোরের ম্যাচে রউফের কটাক্ষের জবাব দিয়েছেন, বলার অপেক্ষা রাখে না। 

বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় পাকিস্তানের পেসার কে দেখে 'কোহলি কোহলি' বলে চিৎকার শুরু হয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাক পেসারকে বিশাল যে দুটি ছক্কা মেরেছিলেন কোহলি, সেটাই যেন মনে করিয়ে দেওয়া হয় রউফকে। তবে জবাবে আপত্তিকর কাজ করেন রউফ। হাতের ইশারায় যুদ্ধবিমান ওড়ার ভঙ্গি করেন। তারপর আঙুলের ইশারায় ছয় দেখান। এবার যেন তার পাল্টা খোঁচা দিলেন বুমরাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget