এক্সপ্লোর

ENG vs IND: পাঁচ নয় তিন টেস্টই খেলবেন বুমরা! করুণ নায়ারের দলে জায়গা পাওয়া নিয়েও অকপট গম্ভীর

Gautam Gambhir: যশপ্রীত বুমরা সবকয়টি ম্যাচ না খেললেও, দলে প্রতিভার অভাব নেই বলে মনে করেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।

নয়াদিল্লি: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ় খেলার উদ্দেশ্যে ইংল্যান্ড উড়ে গেলেন অধিনায়ক শুভমন গিলসহ ভারতীয় দলের তারকারা। বিদেশ সিরিজ় খেলতে যাওয়ার আগেই নিয়ম মেনে সাংবাদিক সম্মেলন সারেন ভারতীয় কোচ ও অধিনায়ক। সেখানেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফিটনেস এবং তিনি কটা টেস্ট খেলবেন না খেলবেন, সেই বিষয়ে জিজ্ঞেস করা হয়। গম্ভীর কোনও রাখঢাক না করেই জবাবও দেন।

আগেই শোনা যাচ্ছিল এই সিরিজ়ের মাধ্য়মে জাতীয় দলে কামব্য়াক করা বুমরা সবকয়টি টেস্ট খেলবেন না। তাঁর অধিনায়ক নির্বাচিত না হওয়ার অন্যতম কারণ হিসাবেও এই সব টেস্ট না খেলতে পারার দিকেই ইঙ্গিত করা হচ্ছিল। এতদিন অবশ্য় গোটাটাই জল্পনার পর্যায়েই ছিল। কিন্তু গম্ভীর নিশ্চিত করে দিলেন, পাঁচ নয়, তিনটি টেস্টেই খেলতে পারবেন বুমরা। কোন তিনটি টেস্টে ভারতীয় দলের তারকা বোলারকে খেলানো হবে?

গম্ভীর বলেন, 'ও কোন তিনটি টেস্ট খেলবে, সেটা আমরা এখনও নিশ্চিত করিনি। তবে এই বিষয়ে আমরা ওর সঙ্গে কথা বলব। সিরিজ় কেমন কী এগোচ্ছে, সিরিজ়ের ফলাফল এইসব দিক দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়টা ও জানে বলেই আমি নিশ্চিত। হ্যাঁ, বুমরার মতো কাউকে রিপ্লেস তো করা কঠিন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও আমি বলেছিলাম যে এটা অন্য কারুর সামনে এগিয়ে আসার সুযোগও বটে। আর দলে যথেষ্ট প্রতিভা রয়েছে।'

এই সিরিজ়ের মাধ্যমেই আবার আট বছর পরে জাতীয় দলে ফিরেছেন করুণ নায়ার (Karun Nair)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সে ভর করেই তিনি প্রত্যাবর্তন ঘটিয়েছেন। করুণের কামব্যাকে গম্ভীর নিজেও বেশ খুশি। 'ঘরোয়া ক্রিকেটের জন্য এটা দারুণ খবর। এর ফলে তরুণরা বুঝতে পারবে যে ঘরোয়া ক্রিকেট খেলার গুরুত্ব ঠিক কতটা। ওখানে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করলে দরজা সবার জন্যই খোলা। করুণ অভিজ্ঞ এবং ওখানে কাউন্টি ক্রিকেটও খেলেছে, তাই ওর দলে থাকাটা দারুণ বিষয়। উপরন্তু ও তো ভাল ফর্মেও রয়েছে। ওর অভিজ্ঞতা কাজে দেবে। আর আমরা কাউকে এক বা দুই ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে যাচাই। কেউ গুচ্ছ গুচ্ছ রান করলে তাকে বেশ খানিকটা সুযোগ দেওয়া হবে।' বলেন ভারতীয় কোচ।

অর্থাৎ করুণ নায়ার যে ইংল্য়ান্ড সিরিজ়ে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন এবং তাঁকে যে এক বা দুই ম্যাচের ভিত্তিতে যাচাই করা হবে না, সেটা স্পষ্ট করে দেন গৌতম গম্ভীর। এবার অপেক্ষা শুধু সিরিজ় শুরু হওয়ার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget