এক্সপ্লোর

ENG vs IND: অ্যান্ডারসন-সচিনকে সম্মান! বদলাচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের নাম?

England vs India: অতীতে ভারত ও ইংল্য়ান্ডের টেস্ট সিরিজ় বিলেতের মাটিতে খেলা হলে তা মনসুর আলি খান পতৌদির নামে পতৌদি ট্রফি হিসাবে খ্যাত ছিল।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমেই তারকা ত্রয়ীকে ছাড়া ভারতীয় টেস্ট দলের নব প্রজন্মের শুরুটা হচ্ছে। এই সিরিজ়ের এবার নতুন নামকরণ হতে চলেছে বলে খবর।

আগেই শোনা গিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সিরিজ়ের নাম বদলাতে আগ্রহী। অতীতে ভারত ও ইংল্য়ান্ডের টেস্ট সিরিজ় বিলেতের মাটিতে খেলা হলে তা মনসুর আলি খান পতৌদির নামে পতৌদি ট্রফি এবং ভারতের মাটিতে হলে তা বিসিসিআইয়ের প্রথম সচিব তথা সভাপতির নামে অ্যান্থনি ডি মেলো ট্রফি হিসাবে খ্যাত ছিল। কিন্তু ইসিবি ইংল্যান্ডে আয়োজিত সিরিজ়ের নাম বর্তমান প্রজন্মের কিংবদন্তির নামে রাখতে চাইছিল বলে শোনা গিয়েছিল। ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী আসন্ন সিরিজ় থেকেই পতৌদি ট্রফির নাম বদলে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি করা হচ্ছে।

এই বিষয়ে বিসিসিআই ও ইসিবি, দুই বোর্ডের মধ্যে কথাবার্তা হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়। দুই বর্তমান প্রজন্মের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও জেমস অ্যান্ডারসনকে (James Anderson) সম্মান জানিয়েই এই নামবদল করা হবে। অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া ফাস্ট বোলার। অপরদিকে, সচিন টেস্টের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। দুই কিংবদন্তিই আসন্ন সিরিজ়ের জন্য নতুন ট্রফির উন্মোচন করবেন। ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়ই এই ট্রফি উন্মোচিত হবে বলে খবর।

অপরদিকে, ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য থ্রি লায়ান্স নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। সারের অলরাউন্ডার জেমি ওভার্টনও ফিরেছেন টেস্ট স্কোয়াডে। ২০২২ সালে জুন মাসে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের পর আর কখনও টেস্ট ম্য়াচ খেলতে দেখা যায়নি ওভার্টনকে। এই মুহূর্তে যদিও মেডিক্যাল দলের কড়া তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত সপ্তাহে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচ খলার সময় ডান আঙুলে চোট পেয়েছিলেন ওভার্টন।

আসন্ন সিরিজের জন্য ডারহামের পেসার ব্রেন্ডন কেয়ার্স, ওয়ারউইকশায়ার্সের জেকব ব্রেথেল ও ক্রিস ওকসকে দলে নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ফের একবার ওকসকে দলে নেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে। সারের হয়ে কাউন্টি খেলা গাস অ্য়াটকিনসনকে অবশ্য প্রথম টেস্টে পাচ্ছে না ইংল্য়ান্ড। তাঁর চোট রয়েছে হ্যামস্ট্রিংয়ের। ট্রেন্টব্রিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন অ্য়াটকিনসন গত মাসে। 

প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্য়ান্ড স্কোয়াড: 

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বসির, জো রুট, জেকস ব্রথেল, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জেইমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাং, ক্রিস ওকস, স্যাম কুক

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget