এক্সপ্লোর

Prithvi Shaw: 'সুযোগের সদ্বব্যবহার করতে পারেনি পৃথ্বী', তরুণের ওপেনারের সমালোচনায় কাইফ

Mohammed Kaif On Prithvi Shaw: দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন সহকারী কোচ ও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই বিষয়ে পৃথ্বীকেই দায়ী করছেন। মুম্বই ওপেনার সুযোগের সদ্বব্যবহার করেননি বলে মনে করেন তিনি।

নয়াদিল্লি: ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। জুনিয়র ক্রিকেটে ধারাবাহিক দুরন্ত পারফরম্য়ান্স দেখে অনেকেই বলেছিলেন যে ভবিষ্যতের সচিন তেন্ডুলকর হতে চলেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ২০১৮ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই টানা কখনও ফিটনেস ইস্য়ু তো কখনও বিশৃঙ্খল জীবনযাপন, নিজের কেরিয়ারের বারোটা বাজিয়েছেন নিজেই। ভারতীয় দলেও নিজের জায়গা হারিয়েছেন, এমনকী এবারের আইপিএলের নিলামেও কোনও দলই তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। শেষ মরশুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সদস্য ছিলেন ডানহাতি এই তরুণ। কিন্তু দিল্লিও তাঁর দিকে একবারও নিলামে ফিরে তাকায়নি। কিন্তু কেন? 

দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন সহকারী কোচ ও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই বিষয়ে পৃথ্বীকেই দায়ী করছেন। মুম্বই ওপেনার সুযোগের সদ্বব্যবহার করেননি বলে মনে করেন তিনি। জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে কাইফ বলেছেন, ''দিল্লি ক্যাপিটালস আইপিএলে পৃথ্বীকে অনেকবার ব্যাক করেছে। ও পাওয়ার প্লে স্পেশালিস্ট ছিল। এক ওভারে ছয়টি বাউন্ডারি হাঁকানোর ক্ষমতা আছে। শিবম মাভিকে এক ওভারে ছয়টি বাউন্ডারি মেরেওছিল ও। অনেক প্রতিভা ছিল। এমন অনেক সময় হয়েছে যে পন্টিং ও আমি কোনও ম্য়াচের আগে ওকে আদৌ নেওয়া হবে কি না একাদশে, তা নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে দল মাঠে নামানোর আগে ওকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দিনের পর দিন খারাপ পারফরম্য়ান্সের পরও ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু ও বদলায়নি। তার জন্য ফ্র্যাঞ্চাইজিকে অভিযুক্ত করার কোনও মানেই হয় না।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by JioCinema (@officialjiocinema)

নিলামে নিজের বেস প্রাইস মাত্র ৭৫ লক্ষ টাকা রেখেছিলেন পৃথ্বী। কিন্তু আরেক তরুণ ক্রিকেটার সরফরাজ খানের মতই তাঁকেও কোনও দল নেয়নি। ২০১৮ সালে আইপিএলে অভিষেকের পর থেকে পৃথ্বী এখনও পর্যন্ত আইপিএলে ৭৯ টি ম্য়াচ খেলেছেন। ২৩.৯৫ গড়ে মোট ১৮৯২ রান ঝুলিতে পুরেছেন। ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ডানহাতি তরুণ। ঝুলিতে রয়েছে ১৪টি অর্ধশতরানও। তবুও আগামী মরশুমের আইপিএলে এই প্রতিভাবান প্লেয়ারকে দেখা যাবে না আইপিএলের মঞ্চে। ঘরোয়া ক্রিকেটেই হয়ত ফের নিজেকে প্রমাণ করে ফিরতে হবে পৃথ্বীকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget