এক্সপ্লোর

Mahakumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, প্রশাসনকে দ্রুত পদক্ষেপের আর্জি হরভজনের

Harbhajan Singh On Maha Kumbh Stampede: প্রস্তুতি ছিল বহুদিনের। নজরে ছিল নিরাপত্তা। কিন্তু তার পরেও এড়ানো গেল না বিপর্যয়! শাহি স্নানের পুণ্য লাভ করতে গিয়ে মর্গের সামনে হত্য়ে দিয়ে পড়ে থাকা!

প্রয়াগরাজ: মৃত্যুপুরী মহাকুম্ভ। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল! মৌনী অমাবস্যার স্নানের জন্য হুড়োহুড়ি, ৩০ জনের মৃত্যু, আহত ৯০। টেন্টে আগুনের পর এবার মহাবিপর্যয়, মহাকুম্ভে পদপিষ্ট! আর এই ঘটনায় এবার সোশ্য়াল মিডিয়ায় মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বিশ্বজয়ী ভারতীয় স্পিনার।

নিজের সোশ্যাল মিডিয়ায় হরভজন বলন, ''দুর্ভাগ্যজনক ও এত ভক্তের মৃত্যু ও আহত হওয়ার বিষয়ে জানতে পেরে গভীরভাবে মর্মাহত। আমার আন্তরিক চিন্তাভাবনা এবং প্রার্থনা সেই পরিবারের সঙ্গে যাঁরা তাদের কাছের এবং প্রিয়জনকে হারিয়েছে। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ভক্তদের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে যাতে কেবল এই ধরনের ঘটনা রোধ করা যায় না, ভক্তরা কোনও অসুবিধার সম্মুখিন না হয়। মহাকুম্ভ মেলার মতো একটি বিশাল সমাবেশের জন্য সর্বোচ্চ প্রস্তুতির দাবি করা হয়। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অনেক সতর্ক থাকতে হবে।'' হরভজন সিংহ মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ২০১১ ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হরভজন।

মহাকুম্ভে মহাবিপর্যয়, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল এবার। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের। 'ঘটনার পর কী পদক্ষেপ নিয়েছে যোগী সরকার?', স্টেটাস রিপোর্ট তলব করুক আদালত, আর্জি মামলাকারীর।  ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পদপিষ্টকাণ্ডে কারা দায়ী, চিহ্নিত করে নেওয়া হবে ব্যবস্থা জানিয়েছে যোগী প্রশাসন। 

প্রস্তুতি ছিল বহুদিনের। নজরে ছিল নিরাপত্তা। কিন্তু তার পরেও এড়ানো গেল না বিপর্যয়! শাহি স্নানের পুণ্য লাভ করতে গিয়ে মর্গের সামনে হত্য়ে দিয়ে পড়ে থাকা! পুণ্যের অমৃতকুম্ভ ভরতে গিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে ফেরা! হারিয়ে যাওয়া কাছের মানুষকে খুঁজতে হাসপাতাল ও মর্গের সামনে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। এদিকে, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের বাসিন্দার। সোমবার ছেলে-মেয়ে-বোনের সঙ্গে প্রয়াগরাজ গেছিলেন বাসন্তী পোদ্দার। মৌনী অমাবস্যার স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু বিজয়গড়ের প্রৌঢ়ার। কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়েও বরাত জোরে প্রাণে বেঁচেছেন শুক্লা দেবনাথ। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে একাই গেছিলেন পুণ্য অর্জনে। মহিলার অভিযোগ, পদপিষ্ট হওয়ার পর কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। পুলিশের দেখা মেলেনি। গাছের নীচে রাত কেটেছে। জল-খাবার কিছুই মেলেনি। ফিরবেন কী করে, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget