এক্সপ্লোর

Yuvraj Singh: 'ওঁদের সঙ্গে বসে কমেন্ট্রি করব না', বিস্ফোরক যুবরাজ কাদের দিকে আঙুল তুললেন?

Yuvraj Singh Updates: নিজেই সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। আর তার কারণ হিসেবেও যুবি উল্লেখ করেছেন ব্যক্তিগত ক্ষোভ, যন্ত্রণার একটি জায়গা। 

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনেকেই তাঁদের পরবর্তী কেরিয়ার হিসেবে বেছে নেন ধারাভাষ্য। সেই তালিকায় সুনীল গাওস্কর, নভজ্যোৎ সিংহ সিঁধু, কপিল দেব, আকাশ চোপড়া, বীরেন্দ্র সহবাগ, ইরফান পাঠানের মত অনেক তারকা প্রাক্তন ভারতীয় প্লেয়ার রয়েছেন। কিন্তু এই কাজটি না কি কোনওদিনই করবেন না যুবরাজ সিংহ। নিজেই সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। আর তার কারণ হিসেবেও যুবি উল্লেখ করেছেন ব্যক্তিগত ক্ষোভ, যন্ত্রণার একটি জায়গা। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন অনেকগুলো বছর হয়ে গিয়েছেন। আইপিএল থেকেও সরে দাঁড়িয়েছেন আগেই। ক্রিকেট ছাড়ার পর গল্ফ কোর্টেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় বাঁহাতি প্রাক্তন অলরাউন্ডারকে। আর নিজের ব্যক্তিগত উদ্যোগে অভিষেক শর্মা, শুভমন গিলদের তালিম দিতেও দেখা যায় ক্রিকেটের। কিন্তু কখনওই ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে দেখা যায়নি যুবিকে। সম্প্রতি এক স্পোর্টস পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন যুবরাজ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে কমেন্ট্রিতে কেন দেখা যায় না?

সেই উত্তরেই যুবি বলেন, ''আমি অনেকগুলো বছর হয়ে গিয়েছে অবসর নিয়েছিল। এখন বলতে আর কোনও বাধা নেই। আসলে আমাকে যাঁরা ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমার ক্রিকেটের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাঁরা যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদের সঙ্গে বসে আমি কখনও কমেন্ট্রি করতে পারব না। ক্রিকেট একদিন শেষ হয়ে যায়। কিন্তু কথাগুলো রয়ে যায়। আমি কোনওওভাবেই সেই মানুষগুলোর সঙ্গে পাশাপাশি বলে ক্রিকেটের কমেন্ট্রি করতে পারব না। যদিও খেলা সংক্রান্ত কোনও আলোচনার জন্য কমেন্ট্রিই সেরা বিকল্প।''

কিন্তু প্রশ্ন হল যে কাঁদের দিকে আঙুল তুলছেন যুবরাজ? যুবরাজ যখন খেলতেন তখন হর্ষ ভোগলে, রবি শাস্ত্রী, সুনীল গাওস্কররা মূলত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এমনকী বীরেন্দ্র সহবাগকেও মজার ছলে যুবিকে নিয়ে অনেক কিছু বলতে শোনা গিয়েছে, তাহলে কি তাঁদের কথাই বলতে চেয়েছেন যুবি?

সম্প্রতি বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলেছেন যুবরাজ। ১৫ বছরের বিস্ময় বালকের ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। যুবি বলছেন, বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহ তো বলেই দিলেন, 'আমার থেকেও বৈভব অনেক ভাল ক্রিকেটার। ওর ব্যাট স্পিড আমার থেকেও দ্রুত। এত কম বয়সেই এত স্কিল রয়েছে ওর মধ্য়ে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget