এক্সপ্লোর

Virat And Rohit: বিশ্বকাপ খেলার সম্ভাবনা থেকে বিরাট, রোহিতের অবসর ইস্যু, কী মন্তব্য করলেন প্রোটিয়া কিংবদন্তি?

Kallis On Virat And Rohit: গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই আচমকাই লাল বলের ফর্ম্য়াট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দুই তারকা ব্যাটার।

ডারবান: ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপই হয়ত বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক বড় টুর্নামেন্ট হতে চলেছে। এখনও পর্যন্ত এই বিষয়ে দুই তারকার কেউই কোনও মন্তব্য করেননি। কিন্তু সম্ভাবনা তেমনই। ইতিমধ্যেই ক্রিকেটের তিন ফর্ম্য়াটের মধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন ২ কিংবদন্তি। তাঁদের অবসর ইস্যু ও আগামী ওয়ান ডে বিশ্বকাপের খেলার সম্ভাবনা কতটা, তা নিয়ে এবার মুখ খুললেন জ্যাক কালিস। 

সংবাদ সংস্থা ANI-তে দেওয়া সাক্ষাৎকারে কালিস বলেন, ''বিরাট অবশ্যই নিজের শরীর সম্পর্কে ভাল জানে। ওর ফিটনেস নিয়ে ও যথেষ্ট সচেতন। নিজের ইচ্ছেমতই খেলা থেকে সরে আসবে ও। বিরাট ও রোহিত দুজনেই বিশ্বমানের প্লেয়ার। আমি নিশ্চিত ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে ২ ক্রিকেটারকেই দেখা যাবে।''

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নেন রোহিত ও বিরাট। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই আচমকাই লাল বলের ফর্ম্য়াট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দুই তারকা ব্যাটার। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ ও বিরাটের বয়স হবে ৩৮+।

গত বছর বিরাট ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩ ম্য়াচে ৬৫১ রান করেছিলেন। ৬৫.১০ গড়ে ব্যাটিং করেছিলেন। তিনটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৫। অন্য়দিকে রোহিত ১৪ ইনিংসে ৬৫০ রান করেছিলেন। ৫০ গড়ে ব্যাটিং করেছিলেন। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। অপরাজিত ১২১ ছিল হিটম্য়ানের ব্যক্তিগত সর্বোচ্চ গত বছর ওয়ান ডে-তে। 

উল্লেখ্য, কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগেরদিনই ভারতীয় অনুশীলনের সময় কিছু কচিকাঁচারা এসেছিলেন তাঁদের প্রিয় তারকাকে দেখতে। তাঁদের প্রিয় তারকার একটা অটোগ্রাফ জোগার করতে। সেখানেই এক খুদেকে দেখে বিরাট অবাক হয়ে যান। ক্যামেরা পার্সনরাও সঙ্গে সঙ্গে সেই খুদের দিকে ক্যামেরা তাক করলেন। আরে, এ তো পুরো অবিকল বিরাট কোহলির ছোটবেলা। সেই খুদেকে দেখে কোহলি নিজেও প্রথমে খানিকটা অবাক হয়ে যান। তারপর মুচকি হাসেন ভারতীয় মহাতারকা কোহলির সঙ্গে সাক্ষাতের পর মুহূর্তে সেই খুদে সমর্থকের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভইরাল হয়ে যায়। সকলেই সেই খুদে কোহলি অনুরাগীর সঙ্গে টিম ইন্ডিয়ার মহাতারকার ছোটবেলার মুখের মিল দেখে যেন খানিক অবাকই হয়ে যান। এবার সেই খুদে সমর্থক জানাল সত্যিই গোটা সোশ্যাল মিডিয়ার মতো ভারতীয় ক্রিকেটাররাও তাঁর সঙ্গে কোহলি মিল দেখে অবাক হয়ে গিয়েছিলেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget