এক্সপ্লোর

Hardik Pandya: মাঠে ফেরার লড়াই, জিমে কড়া কসরত হার্দিকের, আপলোড করলেন ভিডিও

Indian Cricket Team: ৫০ ওভারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য।

নয়াদিল্লি: নভেম্বর মাসে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের জেরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় তো বটেই, দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতের (Indian Cricket Team) হয়ে মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এরই মাঝে নিজের মাঠে ফেরার লড়াইয়ের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পাণ্ড্য।

গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই হার্দিক পাণ্ড্য ফের কবে মাঠে ফিরবেন, সেই নিয়ে জল্পনা চলছে। ভারতের সীমিত ওভারের দলের অবিচ্ছেদ্য অঙ্গ হার্দিক। এই বছরে জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য অলরাউন্ডার হার্দিকের উপস্থিতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন হয়না। হার্দিক কিন্তু মাঠে ফেরার লড়াই চালু করে দিয়েছেন। হার্দিক নিজের জিম সেশনের একটি ভিডিও শেয়ার করেন। 

হার্দিকের শেয়ার করা ভিডিওতে তাঁকে জিমে ওয়ার্কআউট করে ঘাম ঝড়াতে তো দেখা যাইই, পাশাপাশি জিম সেশনের ফাঁকে ফাঁকে ভারতের তারকা ক্রিকেটারকে নিজের পুত্র অগস্ত্য এবং নিজের পোষ্যর সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়। পাণ্ড্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে তাঁর ক্যাপশনে লেখেন, 'প্রতিদিনই এগিয়ে চলেছি।' ঘণ্টা দু'য়েক আগে পোস্ট করা হার্দিকের এই ভিডিওটিতে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তিন লক্ষের অধিক মানুষ লাইক দিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

তবে ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ়ে হার্দিকের ফেরার সম্ভাবনা প্রায় নেই। বিগত এক বছর ধরে রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ড্যও। হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন, সেই নিয়ে জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে এই সিরিজ়ের মাধ্যমেই অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা (Rohit Sharma) নিজের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে হারের পর নতমস্তক, আবেগঘন কোহলির নতুন ভিডিও ভাইরাল 

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
IND vs NZ: চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
চার পেসার, সাত ব্যাটার নিয়েই প্রথম টেস্টের একাদশ সাজাচ্ছে ভারত, কী বলছেন গিল?
IND vs NZ: হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
হাতের হাড়ে চিড়, টেস্ট সিরিজের আগেই বিরাট ধাক্কা কিউয়ি শিবিরে, ছিটকে গেলেন স্যান্টনার
WI vs IND: অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?
অলিম্পিক্সের আসরের প্রস্তুতি হিসেবেই কি আমেরিকায় টি-টোয়েন্টি খেলবেন ঈশানরা? প্রতিপক্ষ কারা?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget