এক্সপ্লোর

Pandya New Role: অভিজ্ঞতাই হাতিয়ার, ধোনির জুতোতে পা গলাতে তৈরি হার্দিক

Hardik Pandya: হার্দিক জানান ধোনির ভূমিকায় খেলতে হলে যদি তাঁর স্ট্রাইক রেটে তার প্রভাব পড়ে, তাতেও কোনও সমস্যা নেই।

আমদাবাদ: মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর থেকে ভারতীয় দল বারংবার যোগ্য ফিনিশারের অভাবে ভুগেছে। তবে অনেকেই হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) এই ভূমিকায় ধোনির যোগ্য উত্তরসূরি মনে করেন। হার্দিক এবার নিজেও এই বিষয়ে মুখ খুললেন। তিনি সাফ জানিয়ে দিলেন দলের প্রয়োজনে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) যে ভূমিকায় খেলতেন, সেই ভূমিকায় খেলতে তিনি প্রস্তুত।

ধোনির ভূমিকায় হার্দিক

হার্দিক জানান ধোনির ভূমিকায় খেলতে হলে যদি তাঁর স্ট্রাইক রেটে তার প্রভাব পড়ে, তাতেও কোনও সমস্যা নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন, 'ওই ভূমিকায় খেলতে হলে হয়তো আমার স্ট্রাইক রেট কমে আসবে। নতুন ভূমিকা বা নতুন দায়িত্ব নিতে আমি কখনই পিছুপা হইনি। একদা মাহি যে ভূমিকায় খেলতেন ওই ভূমিকায় যদি আমায় একান্তই খেলতে হয়, তাহলে আমার কোনওরকম অসুবিধা নেই।'

পান্ড্যর মতে তিনি আর চাপের মুখে বিব্রত হন না এবং ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে দলকে জেতাতেও তিনি শিখেছেন। এই ভূমিকায় তো একদা মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যেত। অভিজ্ঞতাই হার্দিককে চাপের মুখেও ভেঙে না পড়ার শক্তি জুগিয়েছে বলে দাবি তাঁর। হার্দিক বলেন, 'আমি যে ছয় মারতে পছন্দ করি, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাকে তো সময়ের সঙ্গে বদলাতেই হবে, এটাই তো জীবন। আমায় পার্টনারশিপ গড়ায় মন দিতে হবে। অপর ব্যাটারকে আশ্বাস দিতে হবে যে আমি অপর প্রান্তে রয়েছি। আমি এখানের বাকি সকলের থেকে বেশি ম্যাচ খেলেছি। তাই আমার অভিজ্ঞতা রয়েছে এবং তার থেকেও বড় কথা হল, চাপের মুখে কীভাবে খেলতে হয়, আমি সেটা শিখেছি।'

পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত

রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের অনুপস্থিতিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্তভাবে টি-টোয়েন্টি (IND vs NZ T20I) সিরিজ জিতে নিয়েছে তরুণ ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় অধিনায়ক তিন ম্যাচে মোট ৬৬ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ায় সিরিজ সেরাও ঘোষিত হয়েছেন। তবে এই পুরস্কারটি তিনি দলের গোটা সাপোর্ট স্টাফের সঙ্গেই ভাগ করে নিতে আগ্রহী। .

ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার পেয়ে হার্দিক বলেন, 'সত্যি বলতে আমার এই সিরিজ সেরার পুরস্কারটা গোটা সাপোর্ট স্টাফের পাওয়া উচিত।' হার্দিক স্পষ্ট জানান পূর্ব নির্ধারিত পরিকল্পনা নয়, ম্যাচের পরিস্থিতি অনুযায়ীই তিনি বরাবর সিদ্ধান্ত নেওয়া পছন্দ করেন এবং এই ফলেই সাফল্যও এসেছে। 'আমি বরাবরই ম্যাচের পরিস্থিতি বুঝে সেই সময়ে যা করণীয়, সেই মতোই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। পূর্ব নির্ধারিত পরিকল্পনার ভরসায় থাকি না। অধিনায়কত্ব হোক বা জীবন, আমি একটি বিষয় সবসময় মেনে চলি, যদি আমায় হারতেই হয়, তাহলে আমি নিজের সিদ্ধান্ত, নিজের দোষে হারব। তাই দিনের শেষে আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই।' দাবি হার্দিকের।

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার লড়াই চাক্ষুষ করতে মাঠে উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget