এক্সপ্লোর

WTC Final 2023: ঘোষিত হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরস্কারমূল্য, কত টাকা পাবে বিজয়ী দল?

World Test Championship 2023: ৭ থেকে ১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচটি আয়োজিত হবে।

দুবাই: সামনের মাসেই ইংল্যান্ডের ওভালে আয়োজিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ থেকে ১১ জুন আয়োজিত সেই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। তার আগে আজ, শুক্রবার, ২৬ মে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে ফাইনাল ম্যাচের পুরস্কারমূল্য জানিয়ে দেওয়া হল। 

ভারত-অস্ট্রেলিয়ার এই খেতাবি লড়াইয়ে জয়ী দল অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারস্বরূপ এক বিশেষ দণ্ড তো দেওয়া হবেই, পাশাপাশি ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩.৩২ কোটি) পুরস্কার মূল্যও পাবে। ফাইনালে পরাজিত দলকে আট লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬.৫ কোটি)। আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সাইকেলে মোট ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১.৪ কোটি ) পুরস্কারমূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অংশগ্রহণকারী নয়টি দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে ভারত ও অস্ট্রেলিয়া, উভয় দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৩.৫ কোটি এবং চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ২.৮ কোটি টাকা পাবে।

নতুন অনুশীলন জার্সি

ভারত চলতি বছরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ জিতলেও ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে অজিরা যে প্রতিপক্ষ হিসাবে আরও শক্তিশালী হয়ে নামবে, মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মহড়ায় নেমে পড়ল ভারতীয় দল। আইপিএল চলছে। এখনও কোয়ালিফায়ার টু এবং ফাইনাল বাকি। তাই অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিলরা এখনও ইংল্যান্ডে পৌঁছতে পারেননি। আইপিএল মিটলে তবেই জাতীয় শিবিরে যোগ দেবেন তাঁরা। তবে যাঁরা ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন, সেই উমেশ যাদব, শার্দুল ঠাকুররা প্রস্তুতিতে নেমে পড়েছেন। হেড কোচ রাহুল দ্রাবিড়, সহকারী কোচ বিক্রম রাঠৌর, পরশ মামব্রেরাও পৌঁছে গিয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

তারই মাঝে টিম ইন্ডিয়ার নতুন ট্রেনিং কিটের ছবি প্রকাশ্যে এল। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নতুন ট্রেনিং কিট পরে শার্দুল-উমেশরা। অনেকে এই কিটের সঙ্গে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির মিল খুঁজে পাচ্ছেন। অনেকটা গাঢ় আকাশি রংয়ের জার্সি।

আরও পড়ুন: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget