এক্সপ্লোর

ICC Champions Trophy: পঞ্চাশ ওভারের নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি কি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে?

ICC: গতবছর এশিয়া কাপে যেভাবে হাইব্রিড মডেলে হয়েছিল, সেই মডেলে খেলা আয়োজিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে পাকিস্তানকে। কিন্তু তাতেও পিসিবি রাজি হয়নি।

দুবাই: এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা সম্ভব হয়নি। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। বিসিসিআই এই বিষয়ে কোনও সবুজ সংকেত দেয়নি। কেন্দ্রও পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা এখনও জারি রেখেছে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার কথাও উঠছে। এই পরিস্থিতিতে এবার নতুন খবর উঠে এসেছে। ক্রিকবাজে দেওয়া রিপোর্ট অনুযায়ী আগামী বছরের এই মেগা টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হতে পারে।

ইতিমধ্যেই গতবছর এশিয়া কাপে যেভাবে হাইব্রিড মডেলে হয়েছিল, সেই মডেলে খেলা আয়োজিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে পাকিস্তানকে। কিন্তু তাতেও পিসিবি রাজি হয়নি। তবে আইসিসির গভর্নিং বৈঠকের পরে পিসিবি হাইব্রিড মডেলে খানিকটা সুর নরমও করেছে। 

সূচি ঘোষণার জন্য যে দিনক্ষণ তাও পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জল আরও ঘোলা হচ্ছে। স্পনসরদের তরফেও চাপ তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে হাইব্রিড মডেলে মোট ১৫টি ম্য়াচ হওয়ার কথা। ১০টি ম্য়াচে পাকিস্তানে হওয়ার কথা। বাকি ম্যাচ গুলো শ্রীলঙ্কা ও দুবাইয়ের মধ্যে যে কোনও একটি স্থানে হবে।

ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ফাইনালে ভারত উঠলে সেটিও হবে নিরপেক্ষ কেন্দ্রেই। ঠিক যেভাবে আয়োজিত হয়েছিল গত এশিয়া কাপ । তবে ২০২৭ সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্টেই এই পদ্ধতি অবলম্বন করার ব্যাপারে সম্মত হয়েছে আইসিসি বোর্ড মেম্বাররা। শোনা যাচ্ছে, আইসিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকের পর এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসি-র হেড কোয়ার্টারে হয় এই বৈঠক।

নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে আইসিসি-র এক প্রতিনিধি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সবাই মিলে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে যে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানে মিলিয়ে আয়োজিত হবে। ভারত তাদের ম্য়াচগুলি খেলবে দুবাইয়ে। সব স্টেকহোল্ডারদের ভাগ্য জড়িয়ে এর সঙ্গে।'

পরের বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলে রাজি হওয়ার পর পাকিস্তান চেয়েছিল ২০৩১ সাল পর্যন্ত সব আইসিসি টুর্নামেন্ট এই মজেলেই আয়োজিত হোক। যার অর্থ, ২০২৫ সালের অক্টোবরে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ খেলতে তারাও ভারতে আসবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget