এক্সপ্লোর

Champions Trophy 2024: দলে রয়েছেন, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন কি কামিন্স?

Pat Cummins: এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন ব্যক্তিগত কারণের জন্য। এবার শোনা যাচ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাকি অনিশ্চিত প্যাট কামিন্স।

সিডনি: অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে রয়েছেন তিনি। কিন্তু আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামতে পারবেন প্যাট কামিন্স? কিছুদিন আগেই বর্ডার গাওস্কর ট্রফি জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে। কিন্তু এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন ব্যক্তিগত কারণের জন্য। এবার শোনা যাচ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাকি অনিশ্চিত প্যাট কামিন্স। গোড়ালির চোটের জন্য ছিটকে যেতে পারেন কামিন্স।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেছিলেন, ''আমাদের আপাতত অপেক্ষা করতে হবে। প্যাটের স্ক্যান রিপোর্ট দেখার পরই পুরো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সেই মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঁর উপস্থিতির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা দিতে পারব।'' 

কামিন্সের স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। তাই সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন কামিন্স। বর্ডার গাওস্কর ট্রফিতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। বল হাতে মোট ১৬৭ ওভার করেছেন পাঁচটি ম্য়াচে। মোট ২৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বেই খেতাব ঘরে তোলে অস্ট্রেলিয়া শিবির। এমনকী সেই বছরেই টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছিল কামিন্সের অস্ট্রেলিয়া দল। ভারতকে দুবারই ফাইনালে হারিয়ে দেয় তাঁরা। 

এদিকে, মোটামুটি সব দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও এখনও পর্যন্ত ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হয়নি। তবে রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে। মম্বইয়ে গম্ভীর ও আগরকরের সঙ্গে বৈঠক হয়েছিল রোহিতের। সেখানেই তিনি বোর্ডের কাছে সময়  যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। কুলদীপ যাদবের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে নির্বাচনী বৈঠকে। বুমরা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে পিঠে চোট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি দলে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও অনিশ্চিত। চোটের জন্য কুলদীপের নির্বাচন নিয়েও থাকছে প্রশ্ন।

শোনা যাচ্ছে, আগামী ১৯ জানুয়ারি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন। গাওস্করের মতে মিডল অর্ডার শক্তিশালী করতে হলে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে দলে রাখতে হবে। আর উইকেটকিপার হিসেবে গাওস্কর বেছে নিয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন, দু'জনকেই। তাঁর কথায়, 'ব্যাটিং অর্ডারের চারে আসুক শ্রেয়স। পাঁচে রাহুল। ছয়ে পন্থ। বেশ কয়েকটা সেঞ্চুরি করেছে সঞ্জু। ওকেও দলে রাখা উচিত। ওকে না নেওয়াটা ভুল হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget