এক্সপ্লোর

ICC: পাকিস্তানের হামলায় নিহত তিন উঠতি আফগানিস্তান ক্রিকেটার, বিবৃতি প্রকাশ করল আইসিসি

Afghanistan Cricket: আইসিসির তরফে জানানো হয় তিনজন ক্রিকেটার একটি বন্ধুত্বপূর্ণ ম্য়াচ খেলেই বাড়ি ফিরছিলেন। তখনই পাক বিমানের হামলায় বহু সাধারণ নাগরিকদের সঙ্গে তাঁরাও প্রাণ হারান।

দুবাই: শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ। বুধবার, তাতে বেশ কিছু নিহতের খবরাখবর আসছে। পাকিস্তানের এই হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন আফগান ক্রিকেটার। এই ক্রিকেটাররাও ভবিষ্যতে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখতেন। তবে তা আর হবে না। এই ক্রিকেটারদের মৃত্যুতে গর্জে উঠেছে আফগানিস্তান ক্রিকেট (Afghanistan Cricket) বোর্ড, রশিদ খানসহ আফগানিস্তানের একাধিক ক্রিকেটার। এবার এই ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও।

আইসিসির (ICC) তরফে জানানো হয় কবীর আঘা, সিভঘাতুল্লা এবং হারুণ, নামের তিনজন ক্রিকেটার একটি বন্ধুত্বপূর্ণ ম্য়াচ খেলেই বাড়ি ফিরছিলেন। তখনই পাক বিমানের হামলায় বহু সাধারণ নাগরিকদের সঙ্গে তাঁরাও প্রাণ হারান। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে আইসিসির তরফে বিবৃতিতে লেখা হয়, 'আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমানহানায় কবীর আঘা, সিবঘাতুল্লা এবং হারুণ নামক তিন তরুণ এবং উঠতি ক্রিকেটারের মৃত্যুতে আইসিসি গভীরভাবে শোকাহত এবং আতঙ্কিত।'

আইসিসির তরফে আরও যোগ করা হয়, 'এই হিংসাত্মক আক্রমণ বহু পরিবার, সমাজ এবং তিন তরুণ প্রতিভা, যারা নিজেদের প্রিয় খেলাটা খেলার স্বপ্ন দেখত, তাদের জীবন কেড়ে নিয়েছে। আইসিসি এই হামলার তীব্র নিন্দা করে। আইসিসি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাশে রয়েছে এবং ওদের ব্যথায় সমব্যাথী।'

শীঘ্রই পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে তিন দেশীয় টি২০ সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু, পাক হামলায় তিন ঘরোয়া ক্রিকেটারের মৃত্যুর পর সেই সিরিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সোশাল মিডিয়ায় তিন ক্রিকেটার মৃত্যুর ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ACB। তাতে তারা লিখেছে, 'পাকিস্তান সরকারের কাপুরুষিত আক্রমণ।'

ত্রিদেশীয় সিরিজে যোগ দেওয়ার কথা ছিল আফগানিস্তানের। সিরিজে শ্রীলঙ্কাও রয়েছে। লাহোর ও রাওয়ালপিণ্ডিতে আগামী ৫ ও ২৯ নভেম্বর ম্যাচ নির্ধারণ রয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি জারি করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আকাশপথে পাকিস্তানের এই হামলাকে বর্বরোচিত বলেছেন তিনি। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তানের নাম প্রত্যাহার করে নেওয়াকে তিনি সমর্থন করেন। শনিবার এক বিবৃতিতে ACB লিখেছে, 'এই হৃদয়বিদারক ঘটনায়, উরগুন জেলার তিনজন খেলোয়াড় সহ আরও ৫ জন দেশবাসী শহীদ হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget