এক্সপ্লোর

ICC ODI Rankings: দুর্দান্ত শতরানের প্রাপ্তি, সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে এগোলেন বিরাট

Virat Kohli: গত বছরের শেষ ওযান ডে ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট, নতুন বছরের শুরুটাও শতরান দিয়েই করলেন তিনি।

দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ান ডেতে অনবদ্য শতরান হাঁকান বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma) শতরান হাতছাড়া করলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দুই সিনিয়র তারকা দুর্দান্ত ইনিংসের সুফল পেয়ে গেলেন। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) বিরাট ও রোহিত, উভয়েই উন্নতি করলেন। দুই তারকা ব্যাটারের পাশাপাশি ভারতীয় বোলার মহম্মদ সিরাজও ব়্যাঙ্কিংয়ে এগোলেন।

ভারতীয় ত্রয়ীর উন্নতি

প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রানের ইনিংস খেলেন বিরাট। এই ইনিংসের সুবাদেই সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ উপরে উঠে এলেন কোহলি। আইসিসির বিচারে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় কোহলি বর্তমানে ছয় নম্বরে রয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে নিজের শেষ ওয়ান ডে ইনিংসেও শতরান করেছিলেন 'কিংগ কোহলি'। রোহিতও ব্যাটারদের তালিকায় প্রথম দশে ছিলেনই। তিনি ৮৩ রানের ইনিংসের সুবাদে একধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিলেন।

শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডেতে পরাজিত হলেও, প্রতিকূল পরিস্থিতিতে অনবদ্য অপরাজিত শতরান করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সেই ইনিংসের সুবাদেই এক ধাক্কায় ২০ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৬১ নম্বরে রয়েছেন দাসুন। বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ প্রথম ওয়ান ডেতে নিজের বোলিংয়ের দ্বারা প্রভাবিত করেন। তিনি চার ধাপ এগিয়ে বর্তমানে আইসিসির বিচারে বোলারদের তালিকায় ১৮ নম্বরে রয়েছেন। প্রসঙ্গত, টি-টোয়েন্টি ব্য়াটারদের তালিকায় সূর্যকুমার যাদব এক নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন।

সচিনের পাশে বিরাট

এর আগেই বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে আটটি সেঞ্চুরি করেছিলেন। ৯০-র অধিক স্ট্রাইক রেট ও ৬০-র গড়ে রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজের সেই অসাধারণ রেকর্ড অব্যাহত রাখলেন 'কিংগ কোহলি'। মঙ্গলবার শতরানের ফলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কৃতিত্বেও ভাগ বসালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এতদিন পর্যন্ত সচিনই এককভাবে ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরান করেছিলেন। আজকের এই শতরানে কোহলিও ভারতের মাটিতে ২০তম শতরান করে ফেললেন। তবে আরেকটি রেকর্ড হাতছাড়া হল বিরাটের। 

এই ইনিংসে ১৮০ রান করলে বিরাট আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে পাঁচ সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিতেন। কিন্তু ১১৩ রানে আউট হওয়ায় সেটা আর হল না। প্রসঙ্গত, নিজের ইনিংসে দুইটি জীবনদান পান বিরাট কোহলি। প্রথমে কিপার কুশল মেন্ডিস তাঁর ক্যাচ মিস করেন এবং কভারে দাসুন শানাকাও দ্বিতীয়বার আবারও তাঁর ক্যাচ ফেলে দেন। এই দুই ভুলেরই খেসারত দিতে হল দ্বীপরাষ্ট্রকে। 

আরও পড়ুন: বিরাটের ব্যাটিং বিক্রম দেখে মুগ্ধ সৌরভ, বড় রানের ম্যাচ ইডেনেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget