এক্সপ্লোর

ICC Rankings: বাংলাদেশকে ধ্বংস করার পুরস্কার, টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড় লাফ হার্দিক-অর্শদীপের

India vs Bangladesh: বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছেন অর্শদীপ। তবে গ্বালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বল হাতে দুরন্ত পারফর্ম করার পরই লম্বা লাফ দিলেন অর্শদীপ।

নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন অর্শদীপ সিংহ। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার প্রথম দশে প্রবেশ করলেন অর্শদীপ। বাঁহাতি পেসার এই প্রথম আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম দেশে ঢুকলেন। ১৬ নম্বর থেকে এক লাফে ৮ ধাপ উঠে ৮ নম্বরে রয়েছেন অর্শদীপ।

বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছেন অর্শদীপ। এর আগে ১৩ নম্বরে ছিলেন তিনি। তবে গ্বালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বল হাতে দুরন্ত পারফর্ম করার পরই লম্বা লাফ দিলেন অর্শদীপ।

আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন অর্শদীপ। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তারপর দুইয়ে রয়েছেন আকিল হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দলে ডাক পাননি রবি বিষ্ণোই। তিনি ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে ১২ নম্বরে রয়েছেন।

অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ উঠে এলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিনি পুরুষদের আইসিসি টি-২০ অলরাউন্ডারদের তালিকার প্রথম তিনে ফিরেছেন। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। গত জুনে ভারতের টি-২০ বিশ্বকাপ জেতার পর ব়্যাঙ্কিংয়ে একে ছিলেন হার্দিক। দ্বিতীয় স্থানে রয়েছেন নেপালের দীপেন্দ্র সিংহ আইরে (Dipendra Singh Airee)। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতের আর কেউ নেই। ১১ নম্বরে রয়েছেন অক্ষর পটেল।

গ্বালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অর্শদীপ। বাঁহাতি পেসার তুলে নিয়েছিলেন তিন উইকেট। ৩.৫ ওভারে মাত্র ১৪ রান খরচ করে। অন্যদিকে, বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে ১৬ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হার্দিক।

আরও পড়ুন: জন্মদিনে এমন উপহার কল্পনাও করেননি তরুণী, মুম্বইয়ের রাস্তায় হাত মেলালেন কিংবদন্তি!

আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই নম্বর স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড রয়েছেন শীর্ষে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget