এক্সপ্লোর

ICC WC 2023: বিশ্বকাপের সেমিফাইনালে কোন কোন দল খেলতে পারে? বেছে নিলেন সৌরভ

Sourav Ganguly: বিশ্বকাপের সেমিফাইনালের জন্য চার নয়, পাঁচটি দলকে বেছে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নয়াদিল্লি: এই বছরই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) আসর বসতে চলেছে। বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে এখন থেকেই বিশ্বকাপের দাবিদার কারা সেই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) সেই আলোচনায় অংশগ্রহণ করলেন। নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সৌরভ।

বিশ্বকাপের সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত (Indian Cricket Team) ও পাকিস্তানের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। 'ক্রিকেটের নন্দনকাননে' দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার আশায় রয়েছেন সৌরভও। তিনি বলেন, 'আগে থেকে (সেমিফাইনালিস্ট বাছা) বলাটা খুব কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড। ওদের বড় ম্যাচগুলিতে কখনই অবহেলা করা উচিত নয়। তবে আমি চার নয়, পাঁচটা দল বাছব এবং পাকিস্তানকেও এদের মধ্যে রাখব।'

ভারতীয় দল প্রায় এক দশক ধরে কোনও আইসিসি ট্রফি জেতেনি। সাম্প্রতিক অতীতে বারংবার নক আউট ম্যাচে ব্যর্থ হয়েছে ভারত। এ বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় টিম ইন্ডিয়া। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক আশাবাদী যে ভারত আসন্ন বিশ্বকাপে এই ট্রেন্ড বদলাবে। 'আমরা অনেকবারই গুরুত্বপূর্ণ সময়ে ভাল পারফর্ম করতে পারিনা। আমরা মনে হয় না এটা বাড়তি মানসিক চাপের জন্য হচ্ছে। আমরা কেবল সঠিক সময়ে পারফর্ম করতে পারছি না। তবে ভারতীয় খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী এবং শীঘ্রই ওরা এই হতাশা কাটাতে পারবে বলে আমি আশাবাদী। আমরা তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটাও কম নয়। আমাদের কিন্তু সুযোগ রয়েছে, দলে কিন্তু অনেক ভাল খেলোয়াড় রয়েছে। আশা করছি এবার সফল হবে।'

প্রসঙ্গত, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা সুযোগ না পেলেও, সৌরভ কিন্তু মনে করছেন রোহিতরা এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতেই পারেন। তিনি বলেন, 'সবসময় সেরা ক্রিকেটারদের দলে নেওয়া উচিত। তারা যেই হোক না কেন, পরিচয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার মতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার, দুইজনেক কারুরই টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। কোহলি তো আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং আমায় যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলব দুইজনেই এখনও টি-টোয়েন্টি দলে জায়গা পেতেই পারেন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget