এক্সপ্লোর

Womens ODI World Cup: জোড়া হারে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করার রাস্তা কি কঠিন হল হরমনপ্রীতদের?

ICC Womens ODI World Cup 2025: পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে ভারত। তাদের পরবর্তী ম্য়াচ আগামী ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। নিঃসন্দেহে সেই ম্য়াচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্মৃতিদের। 

বিশাখাপত্তনম: মহিলা ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটো ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে শ্রীলঙ্কা ও পরের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিলেন হরমনপ্রীত, স্মৃতিরা। কিন্তু এরপরের দুটো ম্যাচে টানা হারতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও গতকাল ১২ অক্টোবর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর জোড়া হারে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে কিছুটা কঠিন হয়ে গেল হরমনপ্রীত কৌরদের জন্য।

আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের পয়েন্ট টেবিল

অস্ট্রেলিয়া: ৪ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্য়াচে জিতেছে অজিরা, কোনও ম্য়াচ হারেনি তারা, একটি ম্যাচের কোনও ফল বেরয়নি, ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

ইংল্যান্ড: ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্য়াচেই জিতেছে ইংল্যান্ড, কোনও ম্য়াচ হারেনি তারা, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে

ভারত: ৪ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জিতেছে ভারত, ২ ম্য়াচ হেরেছে, ৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে

দক্ষিণ আফ্রিকা: ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ১ ম্য়াচ হেরেছে, ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে

নিউজিল্যান্ড: ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১ ম্য়াচে জিতেছে কিউয়িরা, ২ ম্য়াচ হেরেছে, ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে

এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে ভারত। তাদের পরবর্তী ম্য়াচ আগামী ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। নিঃসন্দেহে সেই ম্য়াচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্মৃতিদের। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার ৩৩০ রান বোর্ডে তুলেছিল ভারতীয় দল। রান তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। আর দলের জয়ে মুখ্য ভূমিকা নিলেন অজি ক্যাপ্টেন অ্য়ালিসা হিলি। ওপেনে নেমে যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৪২ রান। ১০৭ বলের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান অজি ক্যাপ্টেন। আরেক ওপেনার লিচফিল্ড ৪০ রান করে আউট হন। বেথ মুনি ও অ্য়ানাবেলা সাদারল্যান্ড রান না পেলেও এলিসা পেরি ও অ্যাশলে গার্ডনার দুজনে মিলে অস্ট্রেলিয়ার জয়ের রাস্তা পরিষ্কার করে দেন। পেরি ৪৭ রান করে অপরাজিত থাকেন। গার্ডনার ৪৫ রান করেন। ১ ওভার বাকি থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় অজি বাহিনী।

সেরা শিরোনাম

IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
India U19 Team: অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget