এক্সপ্লোর

ICC On Wide Ball: বোলারদের হাতে বিশেষ অস্ত্র তুলে দিতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে আইসিসি, জানালেন শন পোলক

Shaun Pollock: ক্রিকেট বড় বেশি ব্যাটারদের দাপটের খেলা হয়ে দাঁড়াচ্ছে? খেলার ভারসাম্য ফেরাতে এবার বোলারদের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

দুবাই: ক্রিকেট বড় বেশি ব্যাটারদের দাপটের খেলা হয়ে দাঁড়াচ্ছে? খেলার ভারসাম্য ফেরাতে এবার বোলারদের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। 

কী সেই পরিকল্পনা? জানিয়েছেন আইসিসি-র ক্রিকেট কমিটির মিডিয়া প্রতিনিধি তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক। ইঙ্গিত দিয়েছেন, বোলারদের ক্ষেত্রে ওয়াইড বল নিয়ে নিয়মে বদল আনার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে ব্যাটাররা যখন ক্রিজে নড়াচড়া করেন, সেক্ষেত্রে।

সংবাদসংস্থা পিটিআই-কে পোলক বলেছেন, 'যদি কোনও ব্যাটার একেবারে শেষ মুহূর্তে লাফ দিয়ে জায়গা বদল করে, আমার কাছে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয়, বোলারের রান আপের শুরুতেই জানার অধিকার রয়েছে সে কোন জায়গায় বল করবে। বর্তমান নিয়ম হল যদি ব্যাটার নড়াচড়া করে এবং সেই সময় যদি বোলার বল করে, তাহলে ব্যাটারের আসল জায়গা ধরে বলটিকে ওয়াইড ঘোষণা করা হয় বা হয় না। তবে আমি এই নিয়মে একটু পরিবর্তন চাই। আমি চাই বোলাররাও শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করার ছাড়পত্র পাক। বোলারের একটা নির্দিষ্ট ধারণা থাকা উচিত কোন জায়গা পর্যন্ত সে বল করতে পারবে। হ্যাঁ, ওয়াইড বলের নিয়মকানুন নিয়ে কাটাছেঁড়া চলছে। আমরা সকলেই আলোচনা করছি। আমাদের উচিত বোলারদেরও একটু সুযোগ সুবিধা দেওয়া।'

বর্তমান নিয়ম অনুযায়ী একটা বলকে তখনই ওয়াইড ডাকা হবে যখন সেটি ব্যাটার যেখানে স্টান্স নিয়েছিল সেখান থেকে নির্দিষ্ট দূর দিয়ে যায়। কিন্তু বর্তমানে ক্রিকেটে অনেক ব্যাটারই সেই নিয়মের ফাঁক গলে অভিনব সমস্ত শট খেলছে। যেখানে বোলার বল রিলিজ করার ঠিক আগের মুহূর্তে উপলব্ধি করছেন, ব্যাটার স্টান্স বদলে স্কুপ শট খেলতে চলেছে। কিংবা স্যুইচ হিট মারার প্রস্তুতি নিচ্ছে। রিভার্স স্কুপ বা রিভার্স স্যুইপ মারবে বলে অবস্থান বদলাচ্ছে। বোলাররা সেই সময়ই বলের লাইনে সামান্য হেরফের ঘটানোর কৌশল নেন। কিন্তু সেই সময়ই অনেক ক্ষেত্রে আম্পায়ার ওয়াইড বল ডেকে দেন। তাতে বোলারদের বাড়তি একটা বল করতে হয়। সব মিলিয়ে বোলারদেল ক্ষেত্রে কাজটা অনেকটাই কঠিন হয়ে যায়।

এবার সেই জায়গায় ভারসাম্য ফেরানোর উদ্যোগ নিচ্ছে আইসিসি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সফর! মানসিক শান্তির খোঁজে স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget