এক্সপ্লোর

Babar Azam: বাবরকে পাকিস্তানের নেতৃত্ব থেকে বরখাস্ত করা হবে? হুঁশিয়ারি শেহজাদের

Pakistan Cricket Team: আবার বাবর আজমকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক পদে রেখে দেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। তবে সেই খবরকে ভুয়ো বলে দাবি করেছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। 

করাচি: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্য়ন্ত বাবর আজমকেই নেতৃত্বভার দেওয়া হবে, এমন একটা খবর পাকিস্তান ক্রিকেট নিয়ে শোনা যাচ্ছে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর মহম্মদ রিজওয়ানকে নেতৃত্বভার তুলে দেওয়ার বিষয় কথা হচ্ছিল। কিন্তু আবার বাবর আজমকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক পদে রেখে দেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। তবে সেই খবরকে ভুয়ো বলে দাবি করেছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। 

এর আগেও বিভিন্ন টেলিভিশন শোয়ে বাবরের খারাপ ফর্ম ও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে ডানহাতি এই ওপেনারকে। অনেকেই মনে করেন বাবর দলে আসার পরে শেহজাদের জাতীয় দলে ঢোকার দরজা বন্ধ হয়ে গিয়েছে এবার বাবরকে নিয়ে ফের বোমা ফাটালেন শেহজাদ। তিনি বলেন, ''দলের যে বৈঠক হয়েছে, সেখানে ক্যাপ্টেন্সি নিয়ে আলাদা কিছু আলোচনা হয়নি। এরকম শোনা যাচ্ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবরকে নেতৃত্বের ব্যাটন দেওয়া হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। বাবর যদি নিজে থেকে অধিনায়কত্বের ব্যাটন না ছাড়ে। তাহলে ওকে বরখাস্ত করা হবে। গ্যারি কার্স্টেন পরিষ্কার বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান দলে আমূল পরিবর্তন আনতে চাইছেন তিনি।"

গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। কিন্তু নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির নেতৃত্বে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি পাকিস্তান। ৪-১ ব্যবধানে সিরিজে হেরে যায় পাক শিবির। এরপর ফের সাদা বলের ফর্ম্যাটে বাবরকেই নেতৃত্বভার দেওয়া হয়। অন্য়দিকে লাল বলের ফর্ম্য়াটে শান মাসুদকে অধিনায়ক বেছে নেওযা হয়। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার নাকানিচোবানি খেয়েছিল পাকিস্তান শিবির। 

প্রাক্তন ক্রিকেটারদের অনেকে যেমন মনে করেন, রিজওয়ানই হতে পারেন বাবরের আদর্শ বিকল্প। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সওয়াল করেছেন। যদিও এ নিয়ে পাক ক্রিকেটের সমর্থকদের মধ্যে মতানৈক্য রয়েছে।

কেন রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন বাসিত আলি, সেই ব্যাখ্যাও দিয়েছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপ এ স্ট্যালিয়ন্স দলের বিরুদ্ধে মারখর্স-কে নেতৃত্ব দিতে দেখেছেন রিজওয়ানকে। পিচ, পরিবেশ ও পরিস্থিতি বোঝার ব্যাপারে রিজওয়ানের দক্ষতার প্রশংসা করেছেন বাসিত আলি। তাঁর মতে, বাবর আজম বা টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ - কারওই এই গুণ নেই।

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget