এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: IIM ইনদওরে গবেষণার বিষয় এবার বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi IIM Indore: গত আইপিএলে ১৭ ম্য়াচে ৭০০-র বেশি রান ঝুলিতে পুরেছে বৈভব। রেকর্ড গড়ে এক মরশুমে সর্বাধিক ৭২টি ছক্কাও হাঁকিয়েছে সে। দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটং করেছে।

ইনদওর: আইপিএলের মঞ্চ থেকেই বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে বৈভব সূর্যবংশী। ২০২৫ এর পর ২০২৬ আইপিএল মরশুমেও দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্সে তাক লাগিয়ে দিয়েছে। গত আইপিএলে তো অরেঞ্জ ক্যাপের মালিকও হয়েছে বৈভব। কিন্তু সবার একটাই কৌতূহল যে এত কম বয়সে এত শক্তিশালী কীভাবে হয়ে উঠেছে সে। এমনকী প্রত্যেক ম্য়াচেই যে ধারাবাহিকতার পরিচয় দিয়েছে রাজস্থান ওপেনার, তাও একটা উল্লেখযোগ্য বিষয়। পাওয়ার প্লে-তে কোনও দলের বোলারকেই রেয়াত করেনি বিহারের 'বিস্ময় বালক'। এবার তাই বৈভব সূর্যবংশীকে নিয়ে গবেষণা হচ্ছে IIM ইনদওরে। সেখানে এই ব্যাটারকে নিয়ে শীর্ষক গবেষণার শিরোনাম রাখা হয়েছে 'Vaibhav Sooryavanshi: Mindset and Management।'

গত আইপিএলে ১৭ ম্য়াচে ৭০০-র বেশি রান ঝুলিতে পুরেছে বৈভব। রেকর্ড গড়ে এক মরশুমে সর্বাধিক ৭২টি ছক্কাও হাঁকিয়েছে সে। দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটং করেছে। গবেষকরা শুধুমাত্র তার ব্যাটিং দক্ষতার ওপর নয়, বরং তার মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও সার্টফিকেট দিয়েছেন। বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা এক বালক নিজের বাড়ির সামনেই একটি মাঠে অনুশীলন করত। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটে রাজ্য দল ও এরপর রাজস্থান রয়্যালসের স্কাউটের নজর চলে আসে বৈভব। ঠিক যেভাবে একটি সফল স্টার্ট আপ করা যায়, ঠিক তেমনই বৈভবের কেরিয়ারটাও। এভাবেই বিষয়টিকে দেখছেন গবেষকরা। এই গবেষণার বিষয়বস্তু হিসেবে বৈভব, তার পরিবার, শৈশবের কোচ, রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফ ও ক্রীড়া মনোবিজ্ঞানীদের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।

কীভাবে দিনের পর দিন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে বৈভব নিজেকে গড়ে তুলেছে, সে বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে। এই সবকিছুই যে কোনও সফল মানুষের নিজের জীবনে সফলতার অন্য়তম মাপকাঠি হতে পারে।

উল্লেখ্য, রাজস্থান ফাইনালে না উঠলেও আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল দেখতে গিয়েছিল বৈভব। আরসিবি বনাম গুজরাত ম্য়াচের পর বৈভব যখন গ্যালারি থেকে নেমে মাঠে আসে, তখনই তার সামনে ছিলেন বিরাট কোহলি। মহাতারকা ক্রিকেটারকে সামনে দেখেই হাত জোড় করে নমস্কার করার ভঙ্গিমায় দেখা যায় বৈভবকে। বিরাট খুদে তারকাকে দেখেই প্রথমে করমর্দন করেন এবং তারপরে তাঁকে আলিঙ্গন করেন। দুইজনে মিলে বেশ কিছুটা সময় কথাবার্তাও বলেন। কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হবে, তার পাঠ হয়ত কিং কােহলির থেকেই নিয়েছিল সেদিন বৈভব।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget