এক্সপ্লোর

SA vs IND: বিশ্বকাপের ফাইনালে টসভাগ্য রোহিতের সঙ্গে, প্রথমে ব্যাট করবে ভারত

South Africa vs India: ভারত ও দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপে অপরাজিত দুই দলই নিজেদের ফাইনালের একাদশে কোনওরকম বদল ঘটায়নি।

বার্বাডোজে: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে শুরুটা ভাল হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (SA vs IND) টস জিতলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এডেন মারক্রামও (Aiden Markram) কিন্তু টস জিতলে প্রথমে ব্যাটিংই করতেন বলে স্পষ্ট জানিয়ে দেন। দুই দলই এখনও এবারের বিশ্বকাপে অপরাজিত। তাই প্রথমবার কোনও অপরাজিত দলের বিশ্বজয় নিশ্চিত। যেহেতু দুই দলই ধারাবাহিকভাবে সাফল্য় পেয়েছে, তাই দল অপরিবর্তিত রেখেই প্রোটিয়া ও টিম ইন্ডিয়া, উভয় দলই ফাইনালে মাঠে নামছে।

ফাইনালের চাপ প্রসঙ্গে নতুন করে কিছুর বলার থাকে। তবে খেতাবি মহারণের জন্য বাড়তি কিছু না করে, এটিকে আর পাঁচটা আন্তর্জাতিক ম্যাচের মতোই ভাবতে চাইছেন ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি বলেন, 'আমরা এখানে এক ম্যাচ খেলেছি এবং ভাল রানও উঠেছে। এই পিচটা দেখেও বেশ ভালই মনে হচ্ছে। আমি জানি এটা বড় ম্যাচ। তবে এর মধ্যেও শান্ত থাকাটা আবশ্যক। কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে আর পাঁচটা আন্তর্জাতিক ম্যাচে যেমন খেলি, এখানেও সেইভাবে, সেরকমভাবেই এগিয়ে যেতে হবে। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ভাল ক্রিকেট খেলেই এখানে এসেছে। তবে সেটা আমরাও খেলেছি। দুই ভাল দলের মধ্যে এক কড়া টক্করের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আমাদের হয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় সামনে এগিয়ে এসে দলকে জিতিয়েছেন। আশা করছি আজও এমনটাই হবে।'

মারক্রাম আবার কঠিন পরিস্থিতিতে দল নিজের সেরা ক্রিকেট না খেলেও, জয়ের থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন। 'আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করতাম বটে। তবে বল হাতে শুরুতে আমরা আক্রমণ শানাব এবং আশা করি ভালই পারফর্ম করব। এই টুর্নামেন্টে আমরা একাধিক ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট না খেলেও ম্যাচ জিতেছি এবং সেটাই আমাদের আত্মবিশ্বাস জোগায়। একদম নিখুঁত ম্যাচ খেলা তো সম্ভব নয়, তবে যতটা সম্ভব নিখুঁত খেলার চেষ্টা করব। আমরা তো এই প্রথমবার ফাইনাল খেলছি। তাই সবার আগে ম্যাচটা উপভোগ করতে চাই।' বলেন প্রোটিয়া অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টস নিয়ে এক পরিসংখ্যান কিন্তু ভারতীয় দলের সমর্থকদের খুশি করবে। আট বিশ্বকাপ ফাইনালের মধ্যে সাতবার টসজয়ী দলই বিশ্বকাপ ফাইনালও জিতেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই, কী বলছে দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যান? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget