এক্সপ্লোর

IND vs AFG 3rd T20I: বেঙ্গালুরুতে শূন্য রানেও আউট হয়েও সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

Virat Kohli: ফরিদ আমেদকে বড় শট মারতে গিয়ে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হন বিরাট কোহলি।

বেঙ্গালুরু: বিরাট কোহলির (Virat Kohli) সামনে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় হিসাবে ১২ হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করার সুযোগ ছিল। কিন্তু নিজের ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফেরেন কোহলি। ফরিদ আমেদকে বড় শট মারতে গিয়ে আউট হন বিরাট। তবে শূন্য রানে আউট হয়েও এই ম্যাচে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) এক রেকর্ড ভাঙলেন কোহলি।

বেঙ্গালুরুতে ছয় রান করলেই কোহলি প্রথম ভারতীয় হিসাবে ১২ হাজার টি-টোয়েন্টি রান করার সুযোগ ছিল কোহলির সামনে। তবে তিনি শূন্য রানে আউট হন। তা সত্ত্বেও কোহলি সচিনের রেকর্ড গড়লেন। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ৩৫তম বার শূন্য রানে আউট হলেন। এ বিষয়ে তিনি সচিনকে পিছনে ফেললেন। এতদিন পর্যন্ত ভারতের প্রিমিয়াম ব্যাটারদের মধ্যে সচিনের ৩৪টি শূন্য রানই সর্বাধিক ছিল। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। 

অক্ষরের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং

আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs AFG) বেশ ভালই পারফর্ম করেছে ভারত। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সিরিজ় জিতে নিয়েছে। এই সিরিজ়ে ভাল পারফরম্যান্সের সুফল পেলেন ভারতীয় তারকারা। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) অক্ষর পটেল (Axar Patel) এবং যশস্বী জয়সওয়ালসহ (Yashasvi Jaiswal) একাধিক ভারতীয় তারকা ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটালেন। 

অক্ষর পটেল বল হাতে দুই ম্যাচেই দুইটি করে উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে তিনি ২৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন, দ্বিতীয় ম্যাচে ১৬ রানের বিনিময়ে তাঁর সংগ্রহ দুই উইকেট। এই পারফরম্যান্সের সুবাদেই ১২ ধাপ এগিয়ে এসে অক্ষর টি-টোয়েন্টি বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন। অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে অক্ষরের। তিনি দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন।

সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল অর্ধশতরান হাঁকান। ইনদওরে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই সাত ধাপ এগিয়ে এসে ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে উঠে এলেন তরুণ ভারতীয় ওপেনার। যশস্বীর পাশাপাশি চলতি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন শিবম দুবেও। দুই ম্যাচেই অর্ধশতরান হাঁকান তিনি। তাঁর সংগ্রহ যথাক্রমে ৬০ ও ৬৩ রান। এই দুই ইনিংসের সুবাদে ২০৭ ধাপ এগিয়ে এসে দুবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৫৮ নম্বরে উঠে এলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: নাইবের লড়াই জলে গেল, নাটকীয় ম্যাচ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget