এক্সপ্লোর

IND vs AFG 3rd T20I: বেঙ্গালুরুতে সুপার ওভারে আবেশের বদলে বল হাতে পান বিষ্ণোই, কার বুদ্ধিতে এই সিদ্ধান্ত?

Ravi Bishnoi: রবি বিষ্ণোই দ্বিতীয় সুপার ওভারে মাত্র এক রান খরচ করে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতান।

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-আফগানিস্তানের শেষ টি-টোয়েন্টি ম্যাচ (IND vs AFG 3rd T20I) আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ হলেও, এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়ে থাকল গোটা ক্রিকেটবিশ্ব। নির্ধারিত ৪০ ওভারে ম্যাচ ড্র হওয়ার পর সুপার ওভার শেষেও দুই দলকে আলাদা করা যায়নি। দুই সুুুপার ওভার শেষে জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় সুপার ওভারে মাত্র তিন বলে এক রান খরচ করে দুই উইকেট তুলে নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। কার পরিকল্পনায় সুপার ওভারে বল হাতে পান ভারতীয় লেগ স্পিনার?

সাধারণত সুপার ওভারে সিংহভাগ সময়ে ফাস্ট বোলারদেরই বল করতে দেখা যায়। তবে বেঙ্গালুরুতে ছোট মাঠ হলেও, ভারতীয় দল নিজেদের চিন্তাভাবনা একটু বদলে বিষ্ণোইয়ের হাতে বল তুলে দেয়। প্রথম সুপার ওভারে মুকেশ কুমার বল করে ফেলায় তাঁর পক্ষে নিয়ম অনুযায়ী আর সুপার ওভারে বল করা সম্ভব ছিল না। তাই ওভার শুরুর আগে বিষ্ণোই এবং আবেশ খান, দুই বোলারই মাঠে অনুশীলন করছিলেন। দেখে মনে হচ্ছিল আবেশই হয়তো বল করবেন। তবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মাঠে আসতেই সিদ্ধান্ত বদলে যায়। আবেশ খান নিজের টুপি নিয়ে সরে যান। বল হাতে তুলে নেন বিষ্ণোই। এর এই সিদ্ধান্ত বদলেই বাজিমাত।

বিষ্ণোইকে বল দেওয়ার এই পরিকল্পনাটি কার মস্তিষ্কপ্রসূত ছিল? ম্যাচ শেষে বিষ্ণোই জানান, 'দুই ডান হাতি ব্যাটার ব্যাটে নামছে দেখেই আমায় এবং আবেশ, দুইজনকেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়। আমার লেগ সাইডের বড় বাউন্ডারি নিয়ে বল করতে বলা হয়।' বিষ্ণোই স্পষ্টভাবে না বললেও, কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দেন রোহিতই বিষ্ণোইকে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। 

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় জানান, 'কোনওরকম চুক্কি বা পূর্বপরিকল্পনা নয়, একটা সাধারণ সিদ্ধান্ত ছিল। আমার মতে রোহিতের মনে হয়েছিল বিষ্ণোইকে দিয়ে বল করানোয় শ্রেয় হবে এবং ও তাই করে। ওর মনে হয় ধারণা ছিল স্পিনাররা দুই উইকেট এনে দিতে পারবে। কারণ আজকের মতো দিনে সুপার ওভারে ১১ রান খুব একটা বেশি নয়। ওদের যা শক্তি, তাতে ওরা ছয় বল খেললে যে ১২ রান করাটা খুব একটা কষ্টকর বিষয় কিন্তু ছিল না।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বেঙ্গালুরুতে শূন্য রানেও আউট হয়েও সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget