এক্সপ্লোর

IND vs AUS 1st ODI: 'দলের ভারসাম্যটাই আসল', একাদশে নিয়মিত সুযোগ না পেলেও হতাশ নন শামি

Mohammed Shami: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ রানের বিনিময়ে কেরিয়ার সেরা পাঁচটি উইকেট নেন মহম্মদ শামি।

মোহালি: এশিয়া কাপে তিনি ভারতের হয়ে মাত্র একটি ম্যাচ খেলছিলেন। ফাইনালে মহম্মদ সিরাজের দৌরাত্ম্যের পর তো আরও বেশি করে তাঁর টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে মহম্মদ শামি (Mohammed Shami) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে (IND vs AUS 1st ODI) ম্যাচে বল হাতে কার্যত আগুন ঝরিয়ে ফের একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন।

পরিসংখ্যানের বিচারে শুক্রবারই অজ়িদের বিরুদ্ধে নিজের ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং করেন শামি। ৫১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন শামি। ম্যাচের পর ভারতের তারকা ফাস্ট বোলার জানান বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর বিরতি তাঁর জন্য বেশ লাভদায়কই হয়েছে। ক্যারিবিয়ান সফরে কিন্তু শামি যাননি। তিনি সেই সময় বিশ্রামেই ছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শামি বলেন, 'বিরতি নেওয়াটা খুবই প্রয়োজনীয় ছিল। কারণ আমি সাত, আট মাস ধরে নাগাড়ে একের পর এক ম্যাচ খেলে চলেছিলাম। তাই আমার একটা বিরতির খুব প্রয়োজন ছিল বলেই আমার মনে হয়েছিল।'

তবে জাতীয় দলের হয়ে না খেললেও, তিনি অবসরে কিন্তু বিশ্রাম নেননি। বরং শামির দাবি অনুযায়ী তিনি ভারতীয় দলে থাকার সময় ।যতটা অনুশীলন করেন, তার থেকে বাড়িতে থেকে বেশি অনুশীলন করেছেন। 'আমি কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করেই বিরতি নিয়েছিলাম। তবে সেই সময়টা কিন্তু আমি একেবারেই ছুটি কাটায়নি। কারণ আমার বাড়িতেই অনুশীলন করার দারুণ ব্যবস্থা রয়েছে এবং আমি বাড়িতে এই সময়ে যে পরিমাণ অনুশীলন করেছি, ততটা তো ভারতীয় দলে থাকার সময়ও করি না।' বলেন তিনি।

পাশাপাশি নিজে একাদশে নিয়মিত সুযোগ না পেলেও, সেই নিয়ে বেশি ভাবতে নারাজ শামি। তাঁর কাছে দলের জয়টা সবার আগে। 'আমি যখন নিয়মিত খেলছিলাম, তখনও তো কাউকে না কাউকে বাইরে বসতে হচ্ছিল। সেই সময় তো আমার নিজেকে দোষী মনে হয়নি। তাই আমাকে বাইরে বসতে হলে সেই নিয়ে বেশি মন খারাপ করার মানে হয় না। বিশেষত যেখানে দল ম্যাচ জিতছে। এটা দলের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মতো এগনোটাই প্রয়োজন। কারুর জন্যই সবসময় একাদশে খেলাটা সম্ভব নয়। দলের ভারসাম্য বজায় রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে 'স্বপ্নের' ইনিংস খেলে খুশি সূর্যকুমার যাদব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget