এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: লায়নের দাপটে অক্ষরের অর্ধশতরান সত্ত্বেও লিড নিতে ব্য়র্থ ভারত, ২৬২ রানে শেষ হল ইনিংস

Axar Patel: গত ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলার পর এই ম্যাচেও ফের অর্ধশতরান হাঁকালেন অক্ষর। ৭৪ রান করেন তিনি।

নয়াদিল্লি: দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) অল্পের জন্য অস্ট্রেলিয়ার থেকে পিছিয়েই প্রথম ইনিংস শেষ করল ভারতীয় দল। অজিদের ২৬৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে এক কম ২৬২ রান তুলল। ভারতের হয়ে অক্ষর পটেল (Axar Patel) সর্বাধিক ৭৪ রানের ইনিংস খেললেন। অজিদের হয়ে পাঁচ উইকেট নিলেন ন্যাথান লায়ন।

অক্ষর-অশ্বিনের লড়াই

রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলির লড়াকু অর্ধশতরানের পার্টনারশিপের পর ১৪ রানের মধ্য়ে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ফের একবার ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে উঠেন অক্ষর পটেল। গত ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ ম্যাচে করলেন ৭৪ রান। ১৩৯ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলের হয়ে অষ্টম উইকেটে ১২০ রান যোগ করেন অশ্বিন-অক্ষর। বল হাতে অজি অধিনায়ক প্যাট কামিন্সই এই পার্টনারশিপ ভাঙেন।

প্রথমে ৩৭ রানে অশ্বিনকে ফেরান কামিন্স। তারপর মিড অনে এক হাতে এক অনবদ্য ক্যাচ ধরে অক্ষরকেও ফেরান সেই কামিন্সই। মাত্র নয় রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় ভারতীয় দল। ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের গণ্ডি পার করা সম্ভব হল না। এক রানে পিছিয়েই রইল ভারতীয় দল। ন্যাথান লায়ন এই ইনিংসেই মাত্র তৃতীয় বোলার হিসাবে বর্ডার-গাওস্কর ট্রফিতে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন। 

অজি শিবিরে ধাক্কা

অস্ট্রেলিয়া  শিবিরে ফের ধাক্কা। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ভারতের বিরুদ্ধে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং করার সময় মহম্মদ সিরাজের বাউন্সার আছড়ে পড়েছিল অজি ব্যাটারের হেলমেটে।

কনকাশনের (concussion) জেরে মাঠে ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। শেষপর্যন্ত তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিল না প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি ব্রিগেড। কনকাশনের জেরে দিল্লি টেস্টের বাকিটায় আর ডেভিড ওয়ার্নার নেই বলেই ঘোষণা করল তারা। পাশাপাশি ওয়ার্নারের বদলি হিসেবে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে ম্যাটিউ রেনশকে (Matthew Renshaw)। 

টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে। ৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। অজি ওপেনার ওয়ার্নার ১৫ রান করেছিলেন। 

আরও পড়ুন: ৫ উইকেট লায়নের, অজিদের থেকে এক রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget