এক্সপ্লোর

IND vs AUS 3rd T20I: ম্য়াক্সওয়েল ঝড়ে ম্যাচ হারলেও প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক

Glenn Maxwell: ৪৮ বলে নিজের কেরিয়ারের রেকর্ড চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানটি হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল।

গুয়াহাটি: অবিশ্বাস্য, অসম্ভব, এই শব্দগুলি যেন গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) অভিধানেই নেই। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে কার্যত এক পায়ে দাঁড়িয়ে অবিশ্বাস্য দ্বিশতরানে অস্ট্রেলিয়াকে জেতানোর দৃশ্য এখনও সকলের মনে তাজা। সেই ম্যাক্সওয়েলই ফের একবার কার্যত একা হাতেই অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs AUS 3rd T20I) শতরান হাঁকিয়ে জয় এনে দিলেন। দ্রুততম অস্ট্রেলিয়ান হিসাবে মাত্র ৪৭ বলে হাঁকালেন নিজের চতুর্থ টি-টোয়োন্টি শতরান। ঘটনাক্রমে, যা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ।

'ম্যাড ম্যাক্স' ঝড়ের সাক্ষী থাকল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ম্যাচ শেষে সেই ম্যাক্সওয়েলকেই কিন্তু প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমরা শুধু ম্যাক্সিকে আউট করার চেষ্টায় ছিলাম। এটাই আমাদের একমাত্র পরিকল্পনা ছিল। ২২২ রান ডিফেন্ড করা হলেও, মাঠে এত শিশির ছিল যে বোলারদের তেমন কিছু করার ছিল না। ওরা শুরুতে কয়েকটা উইকেট হারালেও, হাতেও বেশ কয়েকটা উইকেট ছিল। তাই ম্যাচ সবসময়ই ওরা লড়াইয়ে ছিল। আমি জলপানের বিরতির সময় সবাইকে বলছিলাম যে আমাদের ম্যাক্সওয়েলকে দ্রুত আউট করতে হবে। তবে ও যেটা করল, সেটা একেবারে অস্বাভাবিক।'

শেষ দুই ওভারে অস্ট্রেলিয়া ৪৩ রান তুলে ম্যাচ জেতে। ১৯তম ওভারে অক্ষর পটেল ২১ রান খরচ করেন। এত শিশির পড়া সত্ত্বেও কেন অক্ষরকে বল দেওয়া হল? নিজের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে সূর্য বলেন, 'আমি ১৯তম ওভারে অক্ষর পটলকে বল দিয়েছিলাম কারণ ও এর আগেও ১৯, ২০ নম্বর ওভারে বল করেছে। সেই অভিজ্ঞতা ওর ক্ষেত্রে সুবিধাজনক হবে বলে ভেবেছিলাম। আর আমি মনে করি অভিজ্ঞ স্পিনার শেষবেলার বল করলে একটা সুযোগ থাকেই।'

তবে শেষমেশ সূর্য এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেন ম্যাক্সওয়েল। এরপর দুই দল শুক্রবার, ১ ডিসেম্বর ফের একবার মুখোমুখি হবে। রায়পুরে সেই ম্যাচে ভারতীয় দল জয় পেয়ে সিরিজ নিজেদেরর নামে করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: মাটির মানুষ মাহি! নিজের টি-শার্ট দিয়েই মুছলেন অনুরাগীর বাইক, দিলেন অটোগ্রাফ

সেরা শিরোনাম

IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget