এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: শুরুতেই বুমরার দৌরাত্ম্যর পর স্মিথের পাল্টা লড়াই, লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ১০৪/৩

Jasprit Bumrah: ভারতের হয়ে দিনের শুরুর দিকেই পরপর দুই ওভারে দুই উইকেট নেন যশপ্রীত বুমরা।

ব্রিসবেন: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনে কাঙ্খিত লড়াই দেখা গেল। ভারতীয় দল তিনটি সাফল্য পেলেও, অস্ট্রেলিয়া ৭৬ রান যোগ করে। সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৪/৩। অজ়িদের হয়ে ট্র্যাভিস হেড ২০ ও স্টিভ স্মিথ আপাতত ২৫ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।

বৃষ্টিতে গতকাল মাত্র ৮০ বলই খেলা গড়িয়েছিল। প্রবল বর্ষণে জল থই থই ছিল চারিদিক। তবে রবিবাসরীয় গাব্বায় শুরু থেকেই সূর্যের দেখা মেলে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ তৈরিই ছিল। হলও তাই। ঠিক ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ যেমন হওয়া উচিত, তেমনই লড়াই দেখা গেল এই সেশনে। কখনও ভারত এগিয়ে গেল ম্যাচে, তো কখনও আবার অজ়িরা দাপট দেখান। আবার পাল্টা লড়াই করে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভারত। গোটা সেশনে কিন্ত ব্যাট, বলের লড়াই সকলকেই মুগ্ধ করল। আর মুগ্ধ করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

 

দিনের শুরুতে বুমরা এবং আকাশদীপের বিধ্বংসী স্পেলের ঝাঁঝ সামলাতে নাজেহাল হচ্ছিলেন অজ়ি ওপেনাররা। একাধিকবার অস্ট্রেলিয়ানদের ব্যাটের কিণারা মিস করছিল বল। তবে অবশেষে সাফল্য এনে দিলেন বুমরা। তারকা ফাস্ট বোলারের বলে খোঁচা দিয়েই ২১ রানে সাজঘরে ফেরেন খাওয়াজা। নিজের পরের ওভারে নয় রানে ম্যাকস্যুইনেকেও ফেরান বুমরাই। 

পরপর দুই উইকেট হারানোর পর অজ়ি ব্যাটিংয়ের সম্ভবত দুই সবচেয়ে শক্তিশালী স্তম্ভ মার্নাস লাবুশেন ও  স্টিভ স্মিথ অজ়ি ইনিংস মেরামতির কাজ শুরু করেন। দুইজনে মজবুত রক্ষণ ও পরিপক্ক ব্যাটিংয়ে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলা শুরু করেন। তাঁদের পার্টনারশিপ বাড়লে ভারতীয় ফিল্ডারদের বিরক্তিও বাড়ে। উইকেট পড়ছে না দেখে এক অভিনব পন্থ নেন মহম্মদ সিরাজ। তিনি গিয়ে লাবুশেনের দিকের উইকেটের বেলগুলির স্থান বদল করেন। লাবুশেন অবশ্য দ্রুতই তা বদলে আগে যে বেল যেখানে ছিল সেখানে করে দেন।

তবে তা তাঁকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। ঠিক পরের ওভারেই নীতীশ রেড্ডির বলে ১২ রানে সাজঘরে ফেরেন লাবুশেন। মার্নাস আউট হলে সিরিজ়ে ভারতের কাঁটা ট্র্যাভিস হেড মাঠে নামেন। আকাশ দীপ হেডকে একাধিক বলে বিট করলেও, তিনি উইকেট নিতে পারেননি। লাঞ্চের আগে শতরানের গণ্ডি পার করে ফেলে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই স্মিথ ও হেড ২৯ রান যোগ করে ফেলেছেন। দ্বিতীয় সেশনে দ্রুতই উইকেট তুলে নিয়ে ভারতীয় দল কিন্তু ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে। বুমরারা সাফল্য পান কি না, সেটাই দেখার বিষয়।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অ্যাডিলেডের পর ব্রিসবেন, মহম্মদ সিরাজের উদ্দেশে স্ট্যান্ড থেকে ধেয়ে আসল প্রবল টিটকিরি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget