এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: আউট করতে বেল বদল, পরের ওভারেই ফিরলেন লাবুশেন, রইল সিরাজের আজব কাণ্ডের ভিডিও

Mohammed Siraj: মহম্মদ সিরাজ মার্নাস লাবুশেনের দিকের উইকেটের বেল বদল করার পরের ওভারেই নীতীশ রেড্ডির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন লাবুশেন।

ব্রিসবেন: খেলার জগতে কতই না সংস্কার, কতই না আজব কর্মকাণ্ড দেখা যায়। কেউ নির্দিষ্ট এক পায়ের প্যাড আগে পড়েন, কেউ ব্যাটিং করতে করতে গান করেন। এবার চলতি ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টেও (IND vs AUS 3rd Test) এক আজব কর্মকাণ্ডের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। 

ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে বুমরার বিরুদ্ধে পরপর দুই উইকেট হারানোর পর অজ়ি ব্যাটিংয়ের সম্ভবত দুই সবচেয়ে শক্তিশালী স্তম্ভ মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও  স্টিভ স্মিথ অজ়ি ইনিংস মেরামতির কাজ শুরু করেন। দুইজনে মজবুত রক্ষণ ও পরিপক্ক ব্যাটিংয়ে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলা শুরু করেছিলেন। তাঁদের পার্টনারশিপ বাড়লে ভারতীয় ফিল্ডারদের বিরক্তিও বাড়ে। এরপরেই ঘটে সেই ঘটনা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল।

উইকেট পড়ছে না দেখে এক অভিনব পন্থা নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি গিয়ে লাবুশেনের দিকের উইকেটের বেলগুলির স্থান বদল করেন। লাবুশেন অবশ্য দ্রুতই তা বদলে আগে যে বেল যেখানে ছিল সেখানে করে দেন। তবে তা তাঁর উইকেট রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। ঠিক পরের ওভারেই নীতীশ রেড্ডির বলে ১২ রানে সাজঘরে ফেরেন লাবুশেন। স্লিপে বেশ ভাল একটি ক্যাচ ধরে ১২ রানে লাবুশেনের সাজঘরে ফেরা নিশ্চিত করেন কোহলি। 

 

প্রসঙ্গত, এই সিরিজ়ে কিন্তু এর আগেই অজ়ি সমর্থকদের চক্ষুশূল হয়ে উঠেছেন। অ্যাডিলেডে সেঞ্চুরিয়ন হেডকে আউট করে বেশ আগ্রাসী মেজাজে তাঁর সাফল্য উদযাপন করেন সিরাজ। হেডকে সেন্ড অফ দেওয়ার সময়ই দুই দলের দুই তারকার উত্তপ্ত বাক্য বিনিময়ও ধরা পড়ে ক্যামেরায়। সেই ঘটনায় অজ়ি সমর্থকদের সিরাজের বিরুদ্ধে রাগিয়ে তোলে। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও কিন্তু ভারতীয় তারকা ফাস্ট বোলারের উদ্দেশে স্ট্যান্ড থেকে টিটকিরি ভেসে আসে।

গতকাল নতুন বলে তিনি শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি। বেশ কয়েকটা খারাপ বল করেন সিরাজ। মারও খান। আজ সকালেও এখনও পর্যন্ত বল হাতে তাঁকে তেমন প্রভাব ফেলতে বা ব্যাটারদের বিরুদ্ধে চাপ তৈরি করতে দেখা যায়নি। তবে প্রত্যক্ষভাবে উইকেট না পেলেও, পরোক্ষভাবে মার্নাস লাবুশেনের উইকেট কিন্তু দাবি করতেই পারেন সিরাজ। তবে এই ঘটনা যে তাঁর বিরুদ্ধে অস্ট্রেলিয়ান সমর্থকদের আরও ক্ষুব্ধ করে তুলবে, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ক্যাচ নিয়ে ধোনিদের তালিকায় সামিল হলেন ঋষভ পন্থ, ব্যাটে নামার আগেই সচিনের কৃতিত্বে ভাগ বিরাটের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget