এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: ক্যাচ নিয়ে ধোনিদের তালিকায় সামিল হলেন ঋষভ পন্থ, ব্যাটে নামার আগেই সচিনের কৃতিত্বে ভাগ বিরাটের

India vs Australia: ব্রিসবেনেই জোড়া কৃতিত্ব গড়ে ফেললেন ভারতীয় দলের দুই মহাতারকা ক্রিকেটার।

ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দ্বিতীয় দিন একেবারে শুরুর দিকেই ভারতকে প্রথম সাফল্য এনে দেন যশপ্রীত বুমরা। চলতি সিরিজ়ে তৃতীয়বার অজ়ি ওপেনারকে ফেরালেন বুমরা। খাওয়াজার ক্যাচটি ধরেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এই ক্যাচ ধরেই পন্থ কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) কৃতিত্বে ভাগ বসালেন।

৪১টি টেস্ট পন্থ এই নিয়ে মোট ১৩৫ টি ক্যাচ ধরার পাশাপাশি ১৫টি স্টাম্পিং করেছন। অর্থাৎ সব মিলিয়ে কিপার হিসাবে তাঁর ১৫০টি উইকেট হয়ে গেল। ভারতীয় দলের হয়ে টেস্টে মহেন্দ্র সিংহ ধোনি কিপার হিসাবে সর্বাধিক ২৯৪টি সাফল্য পেয়েছেন। এরপর রয়েছেন ১৯৮টি সাফল্য পাওয়া সৈয়দ কিরমানি। ধোনি ও কিরমানির পর মাত্র তৃতীয় ভারতীয় কিপার হিসাবে ১৫০-র গণ্ডি পার করলেন পন্থ। নাম লেখালেন বিশেষ তালিকায়।

বৃষ্টিতে গতকাল মাত্র ৮০ বলই খেলা গড়িয়েছিল। প্রবল বর্ষণে জল থই থই ছিল চারিদিক। তবে রবিবাসরীয় গাব্বায় শুরু থেকেই সূর্যের দেখা মেলে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ তৈরিই ছিল। হলও তাই। ঠিক ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ যেমন হওয়া উচিত, তেমনই লড়াই দেখা গেল এই সেশনে। কখনও ভারত এগিয়ে গেল ম্যাচে, তো কখনও আবার অজ়িরা দাপট দেখান। আবার পাল্টা লড়াই করে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভারত। গোটা সেশনে কিন্ত ব্যাট, বলের লড়াই সকলকেই মুগ্ধ করল। আর মুগ্ধ করলেন যশপ্রীত বুমরা।

দিনের শুরুতে বুমরা এবং আকাশদীপের বিধ্বংসী স্পেলের ঝাঁঝ সামলাতে নাজেহাল হচ্ছিলেন অজ়ি ওপেনাররা। একাধিকবার অস্ট্রেলিয়ানদের ব্যাটের কিণারা মিস করছিল বল। তবে অবশেষে সাফল্য এনে দিলেন বুমরা। তারকা ফাস্ট বোলারের বলে খোঁচা দিয়েই ২১ রানে সাজঘরে ফেরেন খাওয়াজা। নিজের পরের ওভারে নয় রানে ম্যাকস্যুইনেকেও ফেরান বুমরাই। 

শুধু পন্থ নন, এই ম্যাচেই বিরাট কোহলিও (Virat Kohli) কিন্তু নজির গড়লেন। ব্যাটে নামার আগেই সচিন তেন্ডুলকরের বিশেষ কৃতিত্বে ভাগ বসালেন তিনি। 'মাস্টার ব্লাস্টার'-র পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে ১০০টি ম্যাচ খেলার কৃতিত্ব গড়লেন 'কিং কোহলি'। তিনি অজ়িভূমে ২৮টি টেস্ট, ৪৯ ওয়ান ডে এবং ২৩টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ৫০.২৪ গড়ে ৫৩২৬ রানও করেছেন তিনি। রয়েছে ১৭টি সেঞ্চুরি। এই ম্যাচেও কিন্তু কোহলির চওড়া ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অ্যাডিলেডের পর ব্রিসবেন, মহম্মদ সিরাজের উদ্দেশে স্ট্যান্ড থেকে ধেয়ে আসল প্রবল টিটকিরি 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget