এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: পরিবেশের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া, অকপট স্বীকারোক্তি স্মিথের

Border-Gavaskar Trophy: প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইনদওরে তৃতীয় টেস্টে স্টিভ স্মিথই অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।

ইনদওর: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি অস্ট্রেলিয়া। দুই টেস্টের কোনওটিই তিন দিনও গড়ায়নি। এমন পরিস্থিতিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ১ মার্চ থেকে ইনদওরে তৃতীয় টেস্ট (IND vs AUS 3rd Test) খেলতে নামছে অজি দল। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই ম্যাচে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith)।  

তাড়াহুড়োতেই ভুল

দ্বিতীয় টেস্টে দুই দিনের খেলা শেষে একসময় অস্ট্রেলিয়া দল ম্যাচের রাশ খানিকটা নিজেদের হাতেই নিতে সক্ষম হয়েছিল। তবে তৃতীয় দিনের শুরুতেই জাডেজার দাপটে হু হু করে উইকেট হারিয়ে ফেলে। ছয়জন অজি ব্যাটার স্য়ুইপ মারতে গিয়ে আউট হন। তৃতীয় টেস্টের আগে স্মিথ মেনে নিচ্ছেন যে অজি ব্যাটাররা তাড়াহুড়ো করতে গিয়েই ভুল করে বসেছেন এবং তিনি অকপটে স্বীকারও করে নিচ্ছেন যে তাঁর দল এখনও ভারতীয় পরিবেশের সঙ্গে সম্পূর্ণভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারেনি।

সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন, 'আমরা সম্ভবত একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছিলাম। এই বিষয়ে দলের বৈঠকে আলোচনাও করা হয়েছে। ওদের যখন একবার চাপে ফেলতে পেরেছিলাম, তখন আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচের গতি খানিকটা কমানোর। এত ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলার মানেই ছিল না। আমরা ওদের কোণঠাসা করে দিয়েছিলাম। কিন্তু তারপরে তাড়াহুড়ো করতে গিয়েই গোল বাঁধে। আমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আরও ভালভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে।'

নিজের ব্যাটিংয়ে হতাশ

গত বারের ভারত সফরে স্টিভ স্মিথের ব্যাট কিন্তু কথা বলেছিল। তিন-তিনটি শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে এ সফরে এখনও পর্যন্ত অজি তারকার ব্যাট শান্তই থেকেছে। স্মিথও অশ্বিনের বিরুদ্ধে স্যুইপ মারতে গিয়েই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হন।  আইসিসির ব়্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা তারকা ব্যাটার নিজেও নিজের শট নির্বাচনে ভীষণই হতাশ।

'আমি এখনও অবধি ৯৫টি মতো টেস্ট খেলেছি এবং আমার মনে পরে না যে খুব বেশিবার সাজঘরে ফেরার সময় আমায় নিজের শট নির্বাচন নিয়ে নিজেকে প্রশ্ন করতে হয়েছে বলে। নিজের কেরিয়ারে সাজঘরে ফিরে আমার নিজের শট দেখেই হতভম্ব হওয়ার ঘটনা হাতে গোনা। নিঃসন্দেহে আমার শট নির্বাচন খুবই খারাপ ছিল এবং নিজের এই সিদ্ধান্তের জন্য ভীষণ রেগেও গিয়েছিলাম। এটাই প্রমাণ করে দেয় যে আমাকে এখনও অনেক কিছু শিখতে হবে এবং আমি শিখতে আগ্রহীও বটে। আমি ওরকমভাবে একেবারেই খেলতে পছন্দ করি না।' বলেন অজি তারকা স্মিথ।

আরও পড়ুন: সত্যি হচ্ছে আশঙ্কা! আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন বুমরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget