এক্সপ্লোর

Kohli-Konstas Spat: মেলবোর্নে টিনএজ তারকাকে ধাক্কা, তর্কাতর্কি, প্রবল সমালোচনার মুখে বিরাট কোহলি

IND vs AUS 4th Test: মেলবোর্নে প্রথম সেশনের দশম ওভারের পর তর্কাতর্কিতে জড়ান কোহলি ও কনস্টাস।

মেলবোর্ন: একজন নিজের প্রথম টেস্ট খেলছেন। আরেকজন শতাধিক টেস্ট খেলে ফেলেছেন। কথা হচ্ছে ১৯ বছরের স্যাম কনস্টাস (Sam Konstas) ও তাঁর প্রায় দ্বিগুণ বয়সি বিরাট কোহলির (Virat Kohli)। এই দুই তারকার তর্কাতর্কিতেই উত্তাপ বাড়ল মেলবোর্নের।

চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs AUS 4th Test) প্রথম সেশনের ১০ম ওভারের পর ঘটনাটি ঘটে। দিক বদলের সময় বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই মাঝ পিচে দুইজন দুইজনের দিকে ফিরে তাকান। কোহলিকে কিছু বলতে শোনা যায়, পাল্টা দেন কনস্টাস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাঠে আম্পায়ার এবং উসমান খাওয়াজাকে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দিতে হয়। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় যে কনস্টাস সোজা পথে এগোলেও, কোহলি বরং অপরপ্রান্ত থেকে আসার সময় নিজের পথ পরিবর্তন করেন এবং খানিকটা ইচ্ছাকৃতভাবে গিয়েই তরুণ তুর্কিকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। গোটা ঘটনার ভিডিও এখন ভাইরাল।

 

কনস্টাস অবশ্য গোটা বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখছেন। তিনি দ্বিতীয় সেশনে সাক্ষাৎকারে জানান, 'আমার মনে হয় আমরা দুইজনেই আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম। আমি নিজের দস্তানা ঠিক করছিলাম এবং তখনই কাঁধে ধাক্কা লাগে। প্রথমে বিষয়টা বুঝতেই পারিনি আমি। তবে ঠিক আছে ক্রিকেটে এগুলি তো হয়েই থাকে।'

তবে কনস্টাস গোটা বিষয়টিকে হালকাভাবে নিলেও, প্রাক্তনীরা কিন্তু কোহলিকেই সমালোচনায় বিদ্ধ করেছেন। রিকি পন্টিং যেমন বলেন, 'বিরাটের হাঁটাটা দেখুন। বিরাট ওর ডান দিকে একটা গোটা পিচ পার করে এই ঝামেলাটা বাঁধায়। এই বিষয়ে আমার কোনও দ্বিমত নেই।' প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনকে বলতে শোনা যায়, 'ওর এই কাজটা করা একেবারেই উচিত হয়নি। একজন ১৯ বছরের বাচ্চা ওকে চাপে ফেলে দিয়েছে।'

অ্যালিসা হিলিকে ধারাভাষ্য দেওয়ার সময়ই বলেন, 'সত্যি বলতে এটা খুবই হতাশাজনক যে একজন অভিজ্ঞ তথা দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন প্রতিপক্ষের সবথেকে তরুণ ক্রিকেটারের সঙ্গে এমনটা করল। এটা দলের জন্য খুব একটা ভাল উদাহরণ তৈরি করে না, তবে ভারতীয় দল এমনভাবে খেলতে চাইলে, তাই হোক। ও (কনস্টাস) কিন্তু এতে একটুও ঘাবড়ে যায়নি।' ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকর হর্ষ ভোগলেও এই বিষয়েও কোহলিকেই কাঠগড়ায় তোলেন। 'সত্যি বলতে, এটা করে লাভের লাভ কী হল আমি জানি না। ওঁরা গোটা বিষয়টা তাড়াতাড়ি মিটমাট করে নিয়েছে। তবে আমার মনে হয় গোটা বিষয়টা অপ্রয়োজনীয় ছিল।' বলেন তিনি।  

ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget