এক্সপ্লোর

IND vs AUS 5th Test: সিডনির সবুজ গালিচায় প্রথম সেশনেই পড়ল তিন উইকেট, ৫৭ রান তুলল ভারতীয় দল

India vs Australlia:

সিডনি: ঘাসে মোড়া ২২ গজ। মাঠের বাকি অংশ থেকে সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের (IND vs AUS 5th Test) প্রথম সেশনে পিচকে আলাদা করাটাই দায়। সেই পিচেই শুরুতেই তিনটি উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল, উভয়েই ব্যর্থ। মধ্যাহ্নভোজের আগে একেবারে শেষ বলে আউট হন শুভমন গিলও। ভারতীয় দল প্রথম সেশনে ৫৭ রান তুলল। আপাতত ক্রিজে বিরাট কোহলি (Virat kohli) ১২ রানে অপরাজিত রয়েছেন।

এই ম্যাচের টসের দিকে গোটা বিশ্বের নজর ছিল। কারণ একটাই, রোহিত শর্মা (Rohit Sharma) না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ভারতীয় ব্লেজার গায়ে চাপিয়ে কাকে দেখা যাবে। শেষমেশ জল্পনাই সত্যি করে অধিনায়ক হিসাবে টসে দেখা যায় বুমরাকে। রোহিতের অনুপস্থিতি সম্পর্কে বুমরা জানান, 'আমাদের অধিনায়ক এই টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই আমাদের দলের একতার পরিচয়বাহক। রোহিত নিজে সরে দাঁড়িয়েছেন এবং আকাশ দীপের জায়গায় প্রসিদ্ধ দলে সুযোগ পেয়েছেন।' 

ঘাসে মোড়া সবুজ গালিচায় মেঘলা আকাশে টস জিতলেও বুমরা কিন্তু ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেন। তাঁর দাবি অনুযায়ী পিচে সুবজ ঘাস থাকলেও, তা খুব একটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল না। কিন্তু নতুন বল হাতে স্টার্ক, কামিন্সের গোলাগুলি সামলাতে বেশ বেগ পেতে হয় ভারতীয় দলকে। চার রানে কেএল রাহুলকে ফেরান মিচেল স্টার্ক। স্কট বোল্যান্ডের বলে ১০ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। ১৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে একটু হেরফেরেই কিন্তু ভারতের স্কোর ১৭ রানে তিন উইকেট হয়ে যেতে পারত।

গোটা সিরিজ়়েই কার্যত বলে বলে চতুর্থ স্টাম্পের বলে কোহলিকে আউট করেছেন অস্ট্রেলিয়ানরা। এই ম্যাচেই প্রায় একই ছবি দেখা গিয়েছিল। প্রথম বলেই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেন বিরাট কোহলি। স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ সেই বল তালুবন্দি করার দাবিও করেন। তবে রিপ্লেতে দেখা যায় বল ড্রপ পড়েছে। আউট দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ ছিল না। তাই ব্যাটারের পক্ষেই সিদ্ধান্ত যায়। জীবনদান পান বিরাট কোহলি। তারপর সেশন শেষ পর্যন্ত একেবারে দুরন্ত অনুশাসন দেখান তিনি। আর অফস্টাম্পের বাইরের কোনও বল খেলত দেখা যায়নি তাঁকে।

শুভমন গিলকে সঙ্গে নিয়ে একটু পার্টনারশিপও গড়ছিলেন তিনি। তবে হঠাৎই সেশনের একেবারে শেষ বলে ন্যাথান লায়নের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে স্লিপে ২০ রানে ক্যাচ দিয়ে ফেরেন গিল। এক আধবার অল্পের জন্য রক্ষা পেলেও সেই ভাগ্যকে কাজে লাগাতে পারলেন না তিনি। ভারতীয় সমর্থকরা চাইবেন কোহলি যেন এইভাবেই খেলা চালিয়ে যান এবং এই জীনবদানকে কাজে লাগান। তিনি বিরাট ইনিংস খেলতে সক্ষম হন কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে... 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আতসকাচের তলায় কোচ গম্ভীরের পারফম্যান্সও, চ্যাম্পিয়ন্স ট্রফিই নির্ধারণ করবে ভবিষ্যৎ? 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget