এক্সপ্লোর

IND vs AUS 5th Test: স্যাম কনস্টাসকে ভয় দেখাচ্ছে ভারত, দাবি অজ়ি কোচ ম্যাকডোনাল্ডোর

India vs Australia: সিডনিতে প্রথম দিনের শেষবেলায় বুমরা ও কনস্টাস একে অপরের দিকে তেড়ে যান। দুইজনের মধ্যে কথা কাটাকাটিও হয়।

মেলবোর্ন: সিডনি টেস্টে দুই দিন খেলার পর জমে গিয়েছে লড়াই। বর্ডার-গাওস্কর ট্রফির ভাগ্য নির্ণায়ক ম্যাচ একেবারে মাঝামাঝি দাঁড়িয়ে। দুই দলেরই কিন্তু ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে। তবে এই টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি দুই দলের তারকাদের বাগযুদ্ধও শিরোনাম কেড়ে নিয়েছে। বিশেষত তরুণ স্যাম কনস্টাসের (Sam Konstas) সঙ্গে ভারতীয় দলের লড়াই নজর কেড়েছে। টিনএজ তারকাকে উত্যক্ত করার জন্য এবার সরাসরি ভারতীয় দলের দিকেই আঙুল তুললেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew Mcdonald)।

সিডনিতে প্রথম দিনের শেষবেলায় বুমরা ও কনস্টাস একে অপরের দিকে তেড়ে যান।  দুইজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। বুমরা বল করার সময় বাড়তি সময় নিচ্ছিলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। যা দেখে বিরক্তি প্রকাশ করেন বুমরা। কনস্টাস তখন ছিলেন নন স্ট্রাইকার প্রান্তে। তিনি বুমরাকে উদ্দেশ্য করে কিছু বলেন। তখনই পাল্টা তেড়ে যান বুমরা। বলেন, 'তোমার সমস্যাটা কী?' মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গে দুই ক্রিকেটারকে নিরস্ত করেন। পরের বলেই খাওয়াজাকে ফিরিয়ে যেন জবাব দেন বুমরা। 

 

এই ঘটনার পর কনস্টাসের সঙ্গে কথা বলেন জানান ম্যাকডোনাল্ড। তিনি বলেন, 'আমি ও ঠিক আছে সেই নিয়ে ওর সঙ্গে কথা বলি। যেভাবে ভারতীয় দল উদযাপন করে সেটা নিঃসন্দেহে যে কাউকে বিব্রত করবে।' এরপরেই ম্যাকডোনাল্ডকে জিজ্ঞেস করা হয়, তাঁর মতে কি ভারতীয় দল গোটা বিষয়টা নিয়ে বেশিই বারাবারি করে ফেলেছে? জবাবে তিনি বলেন, 'এটা আইনের মধ্যেই রয়েছে নিঃসন্দেহে কারণ এর জন্য কেউ তো কোনও শাস্তি পায়নি। এই বিষয়টা আমি আইসিসি এবং অ্যান্ডি পাইক্রফ্টের (ম্যাচ রেফারি) এবং আম্পায়ারদের ওপর ছেড়ে দেব। ওরা যদি এতে সন্তুষ্ট থাকে, তাহলে এতটা অবধি করাই যায়।'

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবার কনস্টাসের আচরণে বিরক্ত। রোহিতকে বলতে শোনা যায়, 'আমাদের ছেলেরা যতক্ষণ শান্ত, ততক্ষণ খুব ভাল। তবে ওদের খোঁচালে আমরাও চুপ বসে থাকব না। ক্রিকেট খেলো, এইসব ফালতু জিনিস, এত কথা বলা মানায় না। আমাদের ছেলেরা ধ্রুপদী ঘরানার। আমরা আমাদের কাজে মনোনিবেশ করি এবং লক্ষ্যপূরণের জন্য মাঠে নামি।'

আরও পড়ুন: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীন বিদ্বেষমূলক মন্তব্যের শিকার ভারতীয় দলের সমর্থকরা! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget