এক্সপ্লোর

IND vs AUS: ঠিক কোন কারণে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন হর্ষিত? কারণ ব্যাখা করলেন অভিষেক

Harshit Rana: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ রানের ইনিংস খেলেন হর্ষিত রানা।

মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তাঁর ব্যাট চলেছিল। সেই সুবাদেই সেক্ষেত্রে টিম ইন্ডিয়া ২৫০ রানের গণ্ডি পার করেছিল। তবে মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শিবম দুবে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁর আগে হর্ষিত রানাকে (Harshit Rana) ব্যাটে নামতে দেখে অনেকেই বিস্মিত হয়ে গিয়েছিলেন ।

অনেকেই হর্ষিতকে সাতে ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সেইসময় অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা অভিষেক শর্মার (Abhishek Sharma) মনে কিন্তু কোনও সংশয় ছিল না । তিনি হর্ষিতের ব্যাটিং দক্ষতা সম্পর্কে ভালভাবেই অবগত । ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সেই কথাই জানান অভিষেক।তিনি  বলেন, 'আমি জানি যে হর্ষিত ভালই ব্যাটিং করতে পারে, কারণ ও নেটে আমায় প্রচুর লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে। তাই ওর ব্যাটিং দক্ষতা সম্পর্কে আমি অবগত। সেটাই পরিকল্পনাও ছিল। ও ব্যাটে এসে আমায় স্বাভাবিক খেলা খেলার জন্যই বলে। তাই ব্যাটার হিসাবে ওই পরিস্থিতিতে কী করা উচিত, কীভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেই বিষয়ে ও অবগত ছিল।'

হর্ষিতের ব্যাটিং অর্ডারে প্রমোশনের কারণ জানাতে গিয়ে অভিষেক বলেন, 'আমার মনে হয়েছিল হর্ষিত খেলতে থাকলে ভালই হয়, কারণ সেক্ষেত্রে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনটা বজায় থাকছে। ও সেই কারণেই শিবম দুবের আগে ব্যাটিংয়ে নেমেছিল, কারণ আমাদের তখন বাঁ-হাতি- ডান হাতি যুগলবন্দির প্রয়োজন ছিল। সত্যি বলতে ও ব্যাটিং ভালই করেছে।'

হর্ষিত রানা সাত নম্বরে প্রমোশন পাওয়ার পর টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি। ষষ্ঠ উইকেটে অভিষেকের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত ৩৫ রানের ইনিংসও খেলেন। তবে তারপরেই ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে । 

 

প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্য়াচ জেতাটা কার্যত অসম্ভবকে সম্ভব করার মতই ছিল। কিন্তু তা হল না। বৃহস্পতিবার ভারতের মেয়েরা অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ম্য়াচ জিতে ইতিহাস গড়েছিলেন। এদিন ১২৫ রানের ভেতরে মার্শ বাহিনীকে আটকে দিলে সেটিও কম বড় খবর হত না। কিন্তু ভারতের বোলাররা প্রতিপক্ষের ৬ উইকেট ফেলতে পারলেও ম্য়াচ জেতাতে পারলেন না দলকে। মন্দের ভাল বলতে কেবল অভিষেকেরই অর্ধশতরান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget