এক্সপ্লোর

Rishabh Pant: নিজের কামব্যাক ম্যাচে ব্যাটিংয়ে নেমে কত রান করলেন ভারতীয় তারকা ঋষভ পন্থ?

IND A vs SAA: প্রথম আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনশেষে ১০৫ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ'।

বেঙ্গালুরু: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ় শুরুর আগে বর্তমানে দুইটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত 'এ' এবং দক্ষিণ আফ্রিকা 'এ' (IND A vs SAA)। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে চলছে প্রথম আনঅফিসিয়াল টেস্ট। সেই ম্যাচের দিকে একটি কারণেই বা বলা ভাল একজনের জন্যই বহু ক্রিকেটপ্রেমী তাকিয়ে ছিলেন। তিনি ঋষভ পন্থ (Rishabh Pant)। এই ম্যাচের মাধ্যমেই চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন পন্থ। সেই ম্যাচে আজ ব্যাটিং করতে নামেন তারকা কিপার-ব্যাটার। কত রান করলেন তিনি?

গতকাল ২৯৯ রানের বিনিময়ে নয় উইকেটে দিনশেষ করেছিল দক্ষিণ আফ্রিকা 'এ' দল। আজ সকালেই আর মাত্র দশ রান যোগ করে, ৩০৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নামে ভারতীয় 'এ' দল। তবে ভারতের কেউই খুব বড় রান পাননি। অধিনায়ক পন্থ এদিন পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন। তিনি দুইটি বাউন্ডারিসহ ২০ বলে মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন। 

ভারতের হয়ে এই ম্যাচে একমাত্র তরুণ ওপেনার আয়ুষ মাত্রেই অর্ধশতরানের গণ্ডি পার করেন। টিনএজ তারকা ৭৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। সাই সুদর্শন এদিন তাঁর সঙ্গে ওপেন করতে নেমে ৩২ রান করেন। দুইজনে মিলে ওপেনিংয়ে ৯০ রান যোগ করেছিলেন। তবে তারপরেই তাসের ঘরের মতো ভারতীয় মিডল অর্ডার। আয়ুষ বাদোনি ৩৮ রানের ইনিংস খেলেন। প্রোটিয়ার ৩০৯ রানের জবাবে ২৩৪ রানেই থেমে যায় ভারত 'এ'-র ইনিংস। দ্বিতীয় দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩০ রান।     

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ভাঙছে নিয়ম

আজ অবধি টেস্ট ক্রিকেটে ম্যাচের আগে সর্বপ্রথম টস হয়। তারপর দিনের খেলা শুরু হওয়ার পর লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন, চা পানের বিরতি এবং শেষ সেশন। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে সেই নিয়মভঙ্গ হতে চলেছে। Indian Express-র রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচে লাঞ্চ নয়, আগে চা পানের বিরতি হবে। তারপরে হবে লাঞ্চ। 

কেন এমন সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সূর্যাস্তের সময়। বাকি দেশের তুলনায় অসমের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যে আগেই সূর্যাস্ত হয়, সেই কারণেই এই বদল। এক বিসিসিআই আধিকারিক এই বিষয়ে জানান, 'আগেভাগে চা পানের বিরতি নেওয়ার কারণ হল গুয়াহাটিতে আগেই সূর্যাস্ত হয় এবং সেই কারণেই ম্যাচ আগেই শুরুও হবে। এই প্রথম আমরা চা পানের বিরতির সময় বদলের সিদ্ধান্ত নিয়েছি যার ফলে সময় বাঁচবে এবং ওভার শেষ করার জন্য মাঠে বেশি সময়ও পাওয়া যাবে।' 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! ভারতীয় ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষা
শেষ ৪ উইকেটে ১০৯ রান যোগ করল নিউজ়িল্যান্ড! ভারতীয় ব্যাটিংয়ের সামনে কঠিন পরীক্ষা
NZ vs IND Day 2: আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
আকাশ দীপের ৫ উইকেট, ব্লান্ডেলের লড়াইয়ের পর নিউজ়িল্যান্ড অল আউট ৩৫৬ রানে
NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget