এক্সপ্লোর

IND vs AUS: দুরন্ত জয়ে সিরিজ়ে সমতায় ফিরল ভারত, ম্যাচ শেষে সুন্দর, অর্শদীপদের প্রশংসায় পঞ্চমুখ সূর্যকুমার

Washington Sundar: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর।

হোবার্ট: তিনি যখন ব্যাটে নেমেছিলেন তখন ১১১ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে সেই চাপের কিছুই যেন ওয়াশিংটন সুন্দর অনুভব করছিলেন না। অন্তত সুন্দরের ব্যাটিংয়ে সেই চাপের লেশমাত্র দেখা যায়নি। একের পর এক বাউন্ডারির মারলেন তিনি। শেষমেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs AUS) জিতিয়েই মাঠ ছাড়েন সুন্দর। ম্যাচশেষে তাঁর নামের পাশে লেখা অপরাজিত ৪৯। তাঁকে যোগ্য সঙ্গ দেন সিরিজ়ে নিজের প্রথম ম্যাচ খেলা জীতেশ শর্মাও। দুইজনে মিলে ৪৩ রানের পার্টনারশিপ গড়েন।

ম্যাচের পর এই ম্যাচেই সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর, জীতেশ শর্মাদের প্রশংসায় সূর্যকুমার যাদব। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেন, 'আজকে টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমার দলের পারফরম্যান্সে আমি খুবই খুশি। দলের ছেলেপুলেরা অনুশীলনে দারুণ খাটাখাটনি করছিল এবং সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছিল। ওয়াশিংটন দারুণ ব্যাট করেছে এবং জীতেশও ভাল অবদান দেয়। অর্শদীপ দুরন্ত বোলিং করে। বুমরা এবং ওর যুগলবন্দিটা একেবারে সঠিক ছিল। শুভমন এবং অভিষেকের মতোই ওরাও দুরন্ত জুটি। বুমরা চুপচাপ নিজের কাজ করে যায়, একদিকটা আটকে রাখে আর অপরদিক থেকে অর্শদীপ লাভ তোলে। ওরা দুরন্ত জুটি।'

এদিন ৩৫ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া ম্যাচের সেরা ঘোষণা করা হয় অর্শদীপ সিংহকেই। দলে সুযোগ পাওয়ার অপেক্ষা নিজেকে সবসময়ই প্রস্তুত রেখেছিলেন বলেই জানান অর্শদীপ। ম্যাচের পর তাঁকে বলতে শোনা যায়, 'আমি নিজের খেলা নিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছিলাম। নিজের দক্ষতায় আস্থা রেখে পরিকল্পনাগুলি যাতে সঠিক সময়ে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারি, তার অনুশীলন করছিলাম। সুযোগ পেলে দলের হয়ে অবদান রাখতে পেরে তো সবসময়ই ভাল লাগে।'

এক সময় ম্যাট শর্ট এবং মার্কাস স্টোইনিসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অজ়িরা দু'শো রানের দিকে এগোচ্ছিল। তবে ৬৪ রানে ব্যাট করা মার্কাস স্টোইনিকে আউট করে সাজঘরে ফেরত পাঠান অর্শদীপ। 'আমি নিঃসন্দেহেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিরুদ্ধে বোলিং করাটা উপভোগ করি। কেউ যদি আক্রমণাত্মক ব্যাটিং করে, তাহলে তো তাঁকে আউট করারও সুযোগ থাকে। আর অপরদিকে বুমরার মতো একজন বোলিং করলে তো ব্যাটাররা আমার বিরুদ্ধেই বেশি করে আক্রমণ করতে যায় যার ফলে আমার ক্ষেত্রে উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয়।' জানান ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget