এক্সপ্লোর

IND vs AUS: 'তিন ফর্ম্য়াটেই ওঁ সেরা', বর্ডার-গাওস্কর ট্রফির আগে স্মিথের চিন্তা বাড়াচ্ছেন এই ভারতীয়

Border Gavaskar Trophy: খাতায় কলমে অনেকেই ভারতকে এগিয়ে রাখলেও নিজেদের ঘরের মাঠে অজিরা কিন্তু ভীষণ কঠিন প্রতিপক্ষ। মাঠের লড়াই শুরুর আগেই অবশ্য মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে।

সিডনি: বছরের শেষে টেস্ট ক্রিকেটের ২ সেরা দলের মাঠে মুখোমুখি মহারণ। নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ থেকে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। নিঃসন্দেহে এই সিরিজের ওপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী বছর ফাইনালে খেলার ভাগ্য। খাতায় কলমে অনেকেই ভারতকে এগিয়ে রাখলেও নিজেদের ঘরের মাঠে অজিরা কিন্তু ভীষণ কঠিন প্রতিপক্ষ। মাঠের লড়াই শুরুর আগেই অবশ্য মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে। তবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ সমীহ করছেন ভারতীয় দলকে। বিশেষ করে ভারতের একজন বোলারকে নিয়ে রীতিমত চিন্তায় ডানহাতি এই ব্যাটার।

স্মিথ এক সাক্ষাৎকারে বুমরার প্রসঙ্গ তুলে ধরেছেন। এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বারবার স্মিথকে সমস্যায় ফেলেছেন ডানহাতি ভারতীয় পেসার। আগামী বর্ডার গাওস্কর ট্রফিতেও নিঃসন্দেহেই বুমরা-স্মিথ ডুয়েলের দিকে নজর থাকবে। প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''বুমরা দুর্দান্ত একজন বোলার। ওঁকে আমি অনেকবার খেলেছি। নতুন বল হোক বা পুরনো বল, একইরকম নিয়ন্ত্রণ বলে। নিঃসন্দেহে আমার মতে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তিন ফর্ম্য়াটের সেরা পেসার বুমরা। ওঁকে খেলা সবসমই চ্যালেঞ্জিং।''

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন বুমরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটি যখন ৬২ রান বোর্ডে তুলে ফেলেছিলেন, সেই সময় বুমরাই এসে সেই জুটি ভেঙে দেন। গত শুক্রবারই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক হয়েছেন বুমরা। দেশের জার্সিতে ১০ নম্বর বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করেছেন বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ম্য়াচ খেলেছেন বুমরা এখনও পর্যন্ত ক্রিকেটের তিন ফর্ম্য়াট মিলে। সেখানে ৪০১ উইকেটের মালিক হয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ১৯ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া। 

২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে ওপার বাংলার দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া। একদিকে ভারতীয় দল যেখানে এই ম্যাচও জিতে সিরিজ় জয়ের উদ্দেশে মাঠে নামবে। সেখানে বাংলাদেশের লক্ষ্য ভারতের বিরুদ্ধে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতে সিরিজ় সমতায় শেষ করা। সেই ম্যাচে ভারতীয় ম্যানেজমেন্ট তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে নির্বাচকদের ঘোষিত দলে কিন্তু বুমরা রয়েছেন। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা ভেবে বুমরাকে বিশ্রাম দেওয়া হবে, মনে করা হচ্ছিল প্রথমে। যদিও কানপুর টেস্টেও খেলবেন ডানহাতি পেসার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget