এক্সপ্লোর

WTC Final 2023: প্রথমে ব্যাট করলে না কেন? সৌরভের প্রশ্নের জবাবে কী বললেন দ্রাবিড়?

IND vs AUS: ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ ইনিংসে রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে নেমে ২৩৪ রানেই অল আউট হয়ে যায়।

লন্ডন: ফের এক আইসিসি নক আউট, আবারও স্বপ্নভঙ্গ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই পরাজয়ের ফলে ভারতের আইসিসি খেতাব জয়ের স্বপ্ন আরও দীর্ঘায়িত হয়েছে। ম্যাচ শেষে ব্যাটিং সহায়ক পিচে ভারতীয় দলের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তবে দলের বোলিং করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোনও আক্ষেপ নেই।

ম্যাচ শেষে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রাহুল দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) ভারত কেন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল, তা নিয়ে দ্রাবিড়কে প্রশ্ন করেন। সৌরভ জিজ্ঞেস করেন, 'রাহুল আমি তোমার সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি, তুমি ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচে অধিনায়কত্ব করেছ। আমরা তো সবসময়ই বলতাম যে আমরা ম্যাচের শুরুর দিকে চাপ নিতে রাজি, যাতে ম্যাচের পঞ্চম দিনে গিয়ে চাপের সম্মুখীন হতে না হয়। এই টেস্টে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া কারণ কী?'

জবাবে দ্রাবিড় বলে পরিবেশের কথা বিচার বিবেচনা করেই ভারতীয় দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, 'চাপের বিষয়টা এখানে ছিল না। আমরা মেঘাচ্ছন পরিবেশ এবং পিচে ঘাস দেখেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল এই পিচে পরবর্তীকালে সময় গড়ালে ব্যাটিং করাটা আরও সহজ হয়ে যাবে এবং সেটা হয়েওছে। ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি দলই তো প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।'

দ্রাবিড় মনে করছেন প্রথম দিনের শেষ দুই সেশনে ভারতীয় দল প্রচুর রান খরচ করে ফেলেছে, যা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। '৭০ রানে যখন অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ফেলেছিল, তখন আমাদের বল করার সিদ্ধান্তটা সঠিক বলেই মনে হচ্ছিল। তব পরের দুই সেশনে আমরা প্রচুর রান খরচ করে ফেলি। ওদের ৩০০ রানের মধ্যে অল আউট করতে পারলেও আমরা ম্যাচে টিকে থাকতাম। চতুর্থ ইনিংস ম্যাচ জেতার সম্ভাবনা থাকত। শেষ ইনিংসে ৩০০-৩২০ রান তাড়া করে ম্যাচ জিততেই পারতাম আমরা।' দাবি দ্রাবিড়ের। দুর্ভাগ্যবশত রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে নেমে ভারত ২৩৪ রানেই অল আউট হয়ে যায়।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget