এক্সপ্লোর

IND vs BAN 2nd Test: কপাল পুড়ছে সরফরাজের! ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের আগেই ছেড়ে দেওয়া হবে তারকা ব্যাটারকে?

Sarfaraz Khan: ভারতের হয়ে এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ইনিংস খেলে তিনটিতেই অর্ধশতরান হাঁকিয়েছেন সরফরাজ খান।

কানপুর: ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দীর্ঘদিন একের পর এক দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অবশেষে এই বছরের শুরুতে জাতীয় দলে নিজের অভিষেক ঘটান সরফরাজ খান (Sarfaraz Khan)। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম সিরিজ়েই বেশ নজরও কেড়েছিলেন। তা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম চেস্টে ভারতীয় একাদশে তাঁর জায়গা হয়নি। এবার খবর অনুযায়ী দ্বিতীয় টেস্টে (IND vs BAN 2nd Test) আগে তাঁকে নাকি জাতীয় দল থেকেই ছেড়ে দেওয়া হবে।

ভারতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম পাঁচ ইনিংসে ডান হাতি মিডল অর্ডার ব্যাটার তিনটি অর্ধশতরান করেছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সরফরাজের বদলে কেএল রাহুলকেই মিডল অর্ডারে সুযোগ দেওয়া হয়েছিল। সরফরাজের অভিষেকের সময় রাহুল ছিলেন না, ছিলেন না বিরাট কোহলিও। কিন্তু তথাকথিত বড় তারকাদের প্রত্যাবর্তনেই সরফরাজের দল থেকে বাদ পড়েন। রাহুল দুই ইনিংসেই খুব বেশি রান পাননি। তবে যা শোনা যাচ্ছে তাতে রাহুলকে আরও একটি সুযোগ দিতে আগ্রহী অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর।

একাদশে সুযোগ পাবেন না, তাই শুধু শুধু বেঞ্চে বসিয়ে রাখার মানা নেই। সম্ভবত এই চিন্তাভাবনা থেকেই সরফরাজকে কানপুরে আয়োজিত দ্বিতীয় টেস্টের আগে ছেড়ে দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিটিআইয়ের এক রিপোর্টে দাবি করা হয় সরফরাজকে টিম ইন্ডিয়া ছেড়ে দেবে যাতে তিনি ইরানি ট্রফিতে অংশগ্রহণ করতে পারেন। ১ অক্টোবর থেকে অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে ইরানি কাপ খেলতে নামবে গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। সেই ম্যাচেই মুম্বইয়ের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে সরফরাজকে।

বিসিসিআইয়ের তরফে এক আধিকারিক পিটিআইকে বলেন, 'সরফরাজ গোটা স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। ধ্রুব জুরেল একজন কিপার-ব্যাটার এবং অক্ষর পটেল অলরাউন্ডার। সেক্ষেত্রে কনকাশান সাবস্টিটিউটের প্রয়োজন হলে কী হবে? তবে হ্যাঁ, ১ অক্টোবরে ইরানি কাপ শুরু হবে। আর যদি ৩০ তারিখও আগেভাগে ম্যাচ শেষ হয়, তাহলেও সরফরাজের কানপুর থেকে লখনউয়ে উড়ে যেতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়।'

মুম্বইয়ের তরফে সরফরাজকে ছাড়ার জন্য এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও অনুরোধ করার কথা অন্তত প্রকাশ্যে জানানো হয়নি। তবে বুধবার, ২৫ সেপ্টেম্বর রেকর্ড রঞ্জি চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করার কথা। সেই ঘোষণার পরেই সরফরাজের ভবিষ্যৎ জানা যাবে।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের 'কোহিনূর' বুমরাই সবথেকে ফিট ক্রিকেটার! যশপ্রীতের দাবি নিয়ে মুখ খুললেন অশ্বিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget