এক্সপ্লোর

Yashasvi Jaiswal: ভারত ভাল জায়গায় রয়েছে, বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন যশস্বী

India vs Bangladesh: চেন্নাইয়ে চাপের মুখে তিনি কার্যত একাই বুক চিতিয়ে লড়াই করলেন প্রথম সেশনে। তিনি, যশস্বী। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে বৃহস্পতিবার যিনি  ১১৮ বলে ৫৬ রানের ইনিংস খেললেন।

চেন্নাই: বাংলাদেশের পেসার হাসান মাহমুদের স্যুইংয়ের বিষে তখন ভারতীয় ব্যাটিংয়ের প্রাণ ওষ্ঠাগত। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, একের পর এক রথী মহারথীরা প্যাভিলিয়নে। চেন্নাইয়ে চাপের মুখে তিনি কার্যত একাই বুক চিতিয়ে লড়াই করলেন প্রথম সেশনে। তিনি, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে বৃহস্পতিবার যিনি  ১১৮ বলে ৫৬ রানের ইনিংস খেললেন।

প্রথম দিনের শেষে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজার পার্টনারশিপে ভাল জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ১৯৫ রান যোগ করেছেন দুজনে (India vs Bangladesh)। 

যদিও পাল্টা লড়াইয়ের শুরুটা হয়েছিল যশস্বীর ব্যাটেই। ঘরের মাঠে বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাতশোর ওপর রান করে সুনীল গাওস্করের রেকর্ড স্পর্শ করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাট হাতে সপ্রতিভ যশস্বী।

কীভাবে বাংলাদেশের পেস বোলিংয়ের ঝাঁঝ সামলালেন? যেখানে বিরাট কোহলি পর্যন্ত অফস্টাম্পের বাইরের বলে পাতা ফাঁদে পা দিয়ে ড্রেসিংরুমে ফিরে গেলেন? প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে যশস্বী বলেন, 'এই পরিবেশ, পরিস্থিতিতে ব্যাট করতে নেমে দারুণ অভিজ্ঞতা হল। এই পরিস্থিতি আমাকে আরও শক্তিশালী করেছে। এই ধরনের পরিস্থিতিতে কীভাবে খেলা দরকার, তা নিয়ে অনেক কিছু শিখলাম। কীভাবে পরিকল্পনা করে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাও শিখলাম।'

আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা

যশস্বী আরও বলেন, 'আমি দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করেছি। সেই মতো নিজের খেলা পাল্টেছি। শুরুতে উইকেট পড়লে আমি কীভাবে ব্যাটিং করব? যখন রান আসছে, কীভাবে ব্যাটিং করব?'

টেস্টে পঞ্চম হাফসেঞ্চুরি করেছেন যশস্বী। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে আগ্রাসী ব্যাটিং করেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে সেভাবে ব্যাটিং করেননি। বরং অনেক সতর্ক দেখিয়েছে মুম্বইয়ের ব্যাটারকে। পঞ্চাশের কম স্ট্রইক রেট রেখে রান করেছেন।

দ্বিতীয় সেশনে নাহিদ রানার চকিত বাউন্সারে তিনি আউট হন। যদিও ভারত ভাল জায়গায় আছে বলেই মনে করেন যশস্বী। বলেছেন, 'শুরুর দিকে পিচে পড়ে বল নীচু হচ্ছিল, নড়াচড়া করছিল। তাই আমরা সময় নিয়ে খেলছিলাম। তবে শেষ সেশনে ভাল গতিতে রান উঠেছে। এই মুহূর্তে আমরা ভাল জায়গায় রয়েছি।'

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget