এক্সপ্লোর

IND vs BAN: টেস্টের টানা সূচি, বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ইস্য়ুতে কী বলছেন রোহিত?

Indian Cricket Team: এই টানা টেস্ট সূচির মধ্যে বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা বড় ইস্যু। কারণ আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর ফাইনাল।

চেন্নাই: আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ (IND vs BAN Test Seris)। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ২টো দল। এই সিরিজ দিয়েই শুরু হতে চলেছে ভারতের আগামী ১০ টেস্টের সফর। এই টানা টেস্ট সূচির মধ্যে বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা বড় ইস্যু। কারণ আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Lords Test Championship) ২০২৩-২৫ এর ফাইনাল। আগামী ১৫ সপ্তাহের সূচিতে বিশেষ করে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মত প্রথমসারির পেস বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা ইস্যু রয়েছে। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, ''আমরা বোলারদের ফিটনেসের কথা সবসময় মাথায় রাখি। ওঁদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট আলোচ্য বিষয় আমাদের। আমরা বিষয়টা লক্ষ্য রাখছি ভীষণভাবে। এমনকী ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলার সময়ও আমরা বুমরাকে একটি টেস্টে বিশ্রাম দিয়েছিলাম। আমরা একইভাবে মহম্মদ সিরাজকে একটি টেস্টে বিশ্রাম দিয়েছিলাম।''

বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে টিম ইন্ডিয়া। রোহিত আরও বলেন, ''এটা পুরোটাই নির্ভর করে শরীর কেমনভাবে চলবে তার ওপর। কেমন ফিজিও অনুভব করবে তার ওপর। সেইভাবেই তাঁরা বিশ্রামের পরামর্শ দেবেন বোলারদের।''

দলের নতুন কোচিং স্টাফদের নিয়ে রোহিত বলেন, ''নতুন কোচিং স্টাফ। নতুন হেডকোচ। নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ। আমি যদিও গম্ভীর ভাই ও অভিষেককে চিনি। ওঁদের সঙ্গে খেলেওছি। মর্নি মর্কেলের বিরুদ্ধে কয়েকটা ম্য়াচেও খেলেছি। বেশ কয়েকটি কঠিন লড়াইয়ে মুখোমুখি হয়েছিলাম আমরা। সহকারী কোচ রায়ানের বিরুদ্ধেও হয়ত কিছু ম্য়াচ খেলেছি।''

এদিকে মঙ্গলবার ভারতীয় দল মূলত ফিল্ডিংয়ে বেশি নজর কাড়ল। বিসিসিআইয়ের তরফে এক ভিডিও আপলোড করা হয়েছে যেখানে কেএল রাহুল, কোহলি, রবীন্দ্র জাডেজারা ফিল্ডিং ড্রিলে মাতেন। দিলীপের মতে গোটা দলকে ফিল্ডিং সেশনে নিয়োজিত করার চেষ্টা থেকেই এই অভিনব অনুশীলনের আয়োজন করা হয়। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দিলীপকে বলতে শোনা যায়, 'আজকের অনুশীলনের প্রধান লক্ষ্য ছিল সকলকে একত্রিতভাবে এই ড্রিলে অংশগ্রহণ করানো। এই অনুশীলনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। চেন্নাইয়ের অত্যাধিক আদ্রর্তার কথা মাথায় রেখে প্রথম ভাগে ফিল্ডিং অনুশীলন করানো হয়। সেই কারণেই অনুশীলনের পরিমাণ কম ছিল তবে তার ইনটেনসিটি যাতে না কমে, সেটা নজরে রেখেছিলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget