এক্সপ্লোর

IND vs BAN: সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন শামি, ডাক পেলেন উমরন

Mohammed Shami Injury: কাঁধের চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি।

মুম্বই: কাল থেকে শুরু হবে ভারত-বাংলাদেশের (IND vs BAN) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বদলে জাতীয় দলে সুযোগ পেলেন উমরন মালিক (Umran Malik)।

শনিবার ভারতীয় বোর্ডের তরফে শামির সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে জানানো হয়। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়, 'বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফাস্ট বোলার মহম্মদ শামি কাঁধে চোট পেয়েছেন। ওঁ বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার মেডিক্য়াল দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং আসন্ন সিরিজে খেলতে পারবে না। সর্বভারতীয় নির্বাচক কমিটির তরফে উমরন মালিককে মহম্মদ শামির পরিবর্তে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।'

অধিনায়ক লিটন

রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের (IND vs BAN) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তথা অধিনায়ক তামিম ইকবাল। তামিমের বদলে এবার আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়কও (Bangladesh Captain) ঘোষণা করে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেলেন লিটন কুমার দাস (Litton Kumar Das)।

বাংলাদেশ বোর্ডের তরফে দলের ১৫তম ওয়ান ডে অধিনায়ক হিসাবে লিটন দাসের নাম ঘোষণা করা হয়। এর আগে একবার বাংলাদেশকে মাহমুদুল্লাহের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিলেও, এই প্রথমবার দলকে ওয়ান ডেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন লিটন। বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। তাই লিটনকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্তটা খুব একটা বিস্ময়কর নয়।

বাংলাদেশ বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'লিটন দলের অভিজ্ঞতম খেলোয়াড়দের মধ্যে একজন এবং ওঁর মধ্যে অধিনায়কত্ব করার গুণ রয়েছে। ওঁর ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ক্ষতি। ওঁর অধীনে বিগত দুই বছরে দল দারুণ ক্রিকেট খেলেছে এবং ওঁ আমাদের সফলতম ব্যাটার, তাই ওঁকে হারানোটা আরও বেশি হতাশাজনক। ওঁকে আমরা মিস করব, তবে আমার মনে হয় লিটন অধিনায়ক হিসাবে ভাল কাজ করবে।'

আরও পড়ুন: বিজয় হাজারে ট্রফির ফাইনালে শতরান করে ইতিহাস গড়লেন রুতুরাজ

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget