এক্সপ্লোর

IND vs ENG 2nd ODI: রোহিতের রানের খরা কাটল, কটকে স্বমহিমায় ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলেন 'হিটম্যান'

Rohit Sharma: ৭৬তম বলে ছয় মেরে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩২তম শতরান হাঁকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

কটক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (IND vs ENG 2nd ODI) ম্যাচে একেবারে স্বমহিমায় দেখা গেল রোহিত শর্মাকে (Rohit Sharma)। তিনি ফিরলেন একেবারে রাজার মতো। অগাস্ট থেকে কোনও ফর্ম্যাটে কোনও অর্ধশতরান অবধি হাঁকাতে পারেননি রোহিত। তবে কটকে তিনি শুধু ফর্মেই ফিরলেন না, একেবারে শতরান হাঁকিয়ে ফেললেন 'হিটম্যান'। নয়টি চার ও সাতটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূরণ করলেন ভারতীয় অধিনায়ক।

সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম নিয়ে এবং ভারতীয় একাদশে তাঁর জায়গা নিয়েও বিভিন্ন মহল থেকে বেশ সমালোচনা শোনা যাচ্ছিল। এদিন ব্যাট হাতেই সেইসব সমালোচনার জবাব দিলেন রোহিত। ভারতীয় ব্যাটিং ইনিংসের একেবারে শুরু থেকেই অনবদ্য ফর্মে দেখা যায় রোহিতকে। মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। এরপরেই স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভ নিভে যাওয়ায় প্রায় ৩০ মিনিট মতো খেলা বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে সচরাচর সেট ব্যাটারদের ছন্দ ব্যাহত হয়। তবে রোহিতের ক্ষেত্রে এদিন তেমন কোনও সমস্যাই হয়নি।

 

 

রোহিত এদিন সেঞ্চুরি করুন এবং স্বমহিমায় তা ছক্কা হাঁকিয়েই সম্পূর্ণ হোক, অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় অধিনায়ক। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। এদিন কিন্তু ছক্কার নিরিখেও খরা কাটল রোহিতের। ৪ মাস ও ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন রোহিত। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে। 

আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্যান। বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তালিকায় সবার আগে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫১টি ছক্কা। সেঞ্চুরি এল, ছক্কার খরাও কাটল। এবার দেখার ভারতীয় অধিনায়ক ইনিংসের শেষ অবধি টিকে থেকে দলকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন কি না।   

আরও পড়ুন: স্বপ্নপূরণ, কটকে তরুণ বলবয়দের সঙ্গে হাত মেলালেন বিরাট কোহলি, ভাইরাল হল ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget