এক্সপ্লোর

IND vs ENG 4th Test: চরমে সংঘাত! ম্যাচ শেষে জাডেজা, সুন্দরের সঙ্গে হাতই মেলালেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

India vs England: ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নিয়েই ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের মতবিরোধ তৈরি হয়।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে ফের এক স্মরণীয় ভারত ও ইংল্যান্ড টেস্ট ম্য়াচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ ড্র হয়। তবে ম্যাচের শেষ বেলাতেই যত বিতর্ক। ম্যাচ শেষে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), ভারতের হয়ে দুই অপরাজিত ব্যাটারের সঙ্গে হাতই মেলালেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। 

ঘটনার সূত্রপাত ম্যাচের ঠিক শেষ ঘণ্টায়। সাধারণত নিয়ম অনুসারে ম্যাচের ফলাফল সম্ভব না হলে শেষ ঘণ্টায় দুই দলের অধিনায়ক ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়। সেইমতোই ওল্ড ট্রাফোর্ডে বেন স্টোকস ম্যাচ শেষ করার জন্য হাত মেলাতে গিয়েছিলেন। তবে তখন ক্রিজে উপস্থিত রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর, উভয়েই শতরানের দোরগোড়ায়। তাই স্বাভাবিকভাবে ভারতীয় ব্যাটাররা ওই মুহূর্তে ম্যাচ ড্র করতে নারাজ ছিলেন। এই সিদ্ধান্তে স্টোকসসহ গোটা ইংল্যান্ড দলকেই বেশ ক্ষুব্ধ দেখায়। শেষমেশ জাডেজাদের শতরান পূর্ণ হওয়ার পরেই দুই দল ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেয়।

এই ঘটনার রেশই ম্যাচশেষেও দেখা যায়। নিয়মমতো ম্যাচ শেষে দুই দলের তারকারাই হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করে থাকেন। তবে সেই সময় সুন্দরদের সঙ্গে হাতই মেলাননি স্টোকস। এমনকী রবীন্দ্র জাডেজা হাত বাড়িয়ে দিলেও স্টোকস তা প্রত্যাখান করেন। দুই তারকা অলরাউন্ডারের মধ্যে কথা কাটাকাটিও হয়। এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

 

 

এই বিষয়ে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) প্রশ্ন করা হলে গিল স্পষ্ট জানান জাডেজারা দুরন্ত ব্যাটিং করেছেন এবং তাঁদের উভয়েই শতরানটা প্রাপ্য ছিল। তিনি বলেন, 'ওরা তো দারুণ ব্যাটিং করেছিল। দুইজনেই নব্বইয়ের ঘরে (আদপে রবীন্দ্র জাডেজা ৮৯ রান ও সুন্দরের তখন সংগ্রহ ছিল ৮০ রান) ব্যাট করছিল। সিদ্ধান্তটা ওদেরই ছিল। আমাদের মনে হয়েছিল যে ওরা যেভাবে ব্যাট করেছে, তারপর শতরানটা ওদের প্রাপ্য ছিল।'

এই বিষয়ে জল আরও গড়ায় কি না, এবার সেটাই দেখার বিষয়।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget