এক্সপ্লোর

IND vs ENG 5th Test: শেষ বলে সাফল্য পেলেন সিরাজ, ৩৭৪ তাড়া করতে নেমে তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের স্কোর ৫০/১

India vs England: ওভালে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে মোট ১২টি উইকেট পড়ল।

লন্ডন: ওভালে পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) তৃতীয় দিনের শুরুটা যেমনভাবে হল, শেষটাও ঠিক তেমনই রোমাঞ্চকরভাবে হলই। দিনের একেবারে শেষ বলে ইংল্যন্ডের ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন মহম্মদ সিরাজ। ম্য়াচ জয়ের জন্য ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ৫০ রান। বেন ডাকেট ৩৪ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।

লক্ষ্যটা একেবারেই সহজ নয়। চতুর্থ ইনিংসে ৩৭৪ রান তাড়া করাটা একেবারেই মুখের কথা নয়। ইংল্যান্ড এই ম্যাচ জিতলে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতবে। তবে অতীত কিন্তু ইংরেজদের ভরসাই জোগাবে। এই সিরিজ়ের প্রথম টেস্টেই ইংল্যান্ড কিন্তু ৩৭৮ রান তাড়া করে জিতেছিল। আবার ভারতের বিরুদ্ধে গত সিরিজ়ের শেষ ম্যাচে ৩৭৩ রান সফলভাবে তাড়া করেছিল বেন স্টোকসের দল। তাই এই ম্যাচে কে এগিয়ে কিন্তু এখনই বলা সম্ভব নয়।

ইংরেজ ওপেনাররা বড় রান তাড়া করতে নেমে শুরুটাও ভাল করেছিলেন। আকাশ দীপ, সিরাজের গোলাগুলি সামলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন। তবে দিনের শেষ ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন সিরাজ। চতুর্থ দিনে ইংল্যান্ডকে জিততে যেখানে আরও ৩২৪ রান করতে হবে, সেখানে ভারতের দরকার নয়টি উইকেট, বা নয়টি বল যা ইংরেজ ব্যাটারদের সাজঘরে ফেরাবেন। এক টানটান চতুর্থ দিনে কিন্তু সিরিজ় ও ম্যাচের ভাগ্য নির্ধারিত হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। 

আজ ৭৫ রানে দুই উইকেটে দিনের শুরুটা করেছিল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ক্রিজে উপস্থিত ছিলেন নাইট ওয়াচম্যান আকাশ দীপ। সকলেই ভেবেছিলেন হয়তো দিনের শুরুতেই আকাশ দীপ ফিরে যাবেন। তবে তৃতীয় দিনের প্রথম দুই ঘণ্টা যা হল, তা কার্যত কেউই ভাবতে পারেননি। আকাশ দীপ যে শুধু টিকে রইলেন, তাই নয়, নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরানও হাঁকালেন তিনি। লাঞ্চের ঠিক আগেই তাঁর ৬৬ রানের ইনিংস শেষ হয়। যশস্বীর সঙ্গে শতরানের পার্টনারশিপও গড়েন তিনি। এই পার্টনারশিপই ভারতীয় দলকে বেশ মজবুত জায়গায় পৌঁছে দিয়েছিল।

ম্যাচের দ্বিতীয় সেশনটা অবশ্য মিলিয়ে ঝুলিয়েই কাটে। ভারত যেখানে এই সেশনে শতাধিক রান তোলে, সেখানে তিন উইকেটও হারায়, যার মধ্যে অন্যতম ছিলেন সেঞ্চুরিয়ন যশস্বী। লাঞ্চের ঠিক পরে দ্বিতীয় সেশনের প্রথম বলেই ১১ রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে যশস্বী থামেননি। দেখতে দেখতেই নিজের ষষ্ঠ টেস্ট শতরান পূরণ করেন তিনি। করুণ নায়ারকে সঙ্গ নিয়ে ভারতকে দু'শো রানের গণ্ডিও পার করান। অবশ্য শতরানের পর বেশিদূর এগোতে পারেননি তিনি। ১১৮ ফেরেন ভারতীয় ওপেনার। নায়ারও ফের একবার  ভাল শুরু করে মাত্র ১৮ রানে সাজঘরে ফেরেন। 

চা পানের বিরতির আগে ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাডেজা ভারতীয় ইনিংসকে তিনশোর গণ্ডি পার করান। তবে চা পানের বিরতির পর জুরেল বেশিদূর এগোতে পারেননি। তাঁকে ৩৪ রানে সাজঘরে ফেরান ওভারটন। জাডেজার সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ ভাঙে। জাডেজা অবশ্য ম্যাঞ্চেস্টারে তাঁর সঙ্গে ম্যাচ বাঁচানো পার্টনার ওয়াশিংটনকে সঙ্গে নিয়ে ভারতকে ৩৫০ রানের গণ্ডি পার করান। সিরিজ়ে নিজের পঞ্চম অর্ধশতরানও পূরণ করেন।

তবে এক ওভারে জাডেজা ও সিরাজকে ফেরত পাঠিয়ে ভারতকে চাপে ফেলেন টাঙ। এমন সময় ভারতের স্কোর ছিল ৩৫৭ রান। পরিস্থিতিবুঝে ব্যাট চালান ওয়াশিংটন। শুধু ব্যাটই চালান না ৩৯ বলে নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি। তাঁর দৌলতেই ভারতীয় দল ৩৯৬ রান পর্যন্ত পৌঁছয়। ইংল্যান্ডকে ৩৭৪ রানের টার্গেট দেয়। এবার এই টার্গেট জয়ের জন্য যথেষ্ট হয় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget