এক্সপ্লোর

IND vs ENG 5th Test: যেমন ব্যাটিং তেমনই বোলিং, দ্বিতীয় দিনের প্রথম সেশনে আগাগোড়া দাপট দেখাল ইংল্যান্ড, চাপে ভারত

India vs England: ওভালে দ্বিতীয় দিনের প্রথম সেশন শষে ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ ১২ ও জ্যাক ক্রলি ৫২ রানে অপরাজিত রয়েছেন।

লন্ডন: শুরুটা করেছিলেন বোলাররা, শেষটা করলেন ইংল্যান্ড ব্যাটাররা। ওভালে পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দলের জন্য কার্যত দুঃস্বপ্নের মতো কাটল। প্রথমে টিম ইন্ডিয়া গতকালের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অল আউট হয়ে যায়। তারপর বোলিং সহায়ক পিচে প্রায় সাত রান প্রতি ওভার খরচ করে রান বিলোয়। মাত্র ১৬ ওভার ব্যাট করে ইংরেজরা প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলেছে। বেন ডাকেট অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও, আরেক ওপেনার জ্যাক ক্রলি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে উপস্থিত রয়েছেন। 

দিনের শুরুতে ভারতের হয়ে ব্যাট নেমেছিলেন করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দর। গতকালই দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। আশা ছিল আজ সকালেই তেমন লড়াই দেখা যাবে। তবে কোথায় কী! সবুজ ঘাসে মোড়া পিচে গাস অ্যাটকিনসন, জশ টাঙদের স্যুইং, সিম সামলাতে নাজেহাল হন নায়াররা। শেষমেশ টাঙয়ের বলই একেবারে উইকেটের সামনে নায়ারের প্যাডে লাগে। এলবিডব্লু হন তিনি। ওয়াশিংটন আবার গাস অ্যাটকিনসনের পাতা বাউন্সারের ফাঁদে পা দেন। 

নায়ার ৫৭ ও সুন্দর ২৬ রানে ফেরার পর ভারতের লোয়ার অর্ডার একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ইংল্যান্ড বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন সিরাজরা। ২২৪ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ঘরের মাঠে ঘরের ছেলে গাস অ্যাটকিনসন পাঁচ উইকেট নেন। সবুজ পিচে যেখানে ইংরেজ বোলাররা ভারতীয় ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ায় সেখানে আকাশ দীপ, সিরাজদের থেকেও তেমনই কিছুর আশা করেছিলেন ভারতীয় অনুরাগীরা। তবে কোথায় কী! 'বাজ়বল' ক্রিকেটের সামনে নতুন বলে উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা। শুধু তাই নয়, ঝড়ের বেগে রানও উঠে।

সীমিত ওভারের ক্রিকেটের ন্যায় ডাকেট ব্যাটিংটা করেন। অতিআগ্রাসী ভঙ্গিমায় আকাশ দীপের একের পর এক বল বাউন্ডারি পার করান তিনি। সেখানে রিভার্স স্কুপও দেখা যায়। অপরদিকে, ক্রলি সিরাজের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেন। প্রথম বদলি হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণও এই আগ্রাসনের হাত থেকে রেহাই পাননি। তড়তড়িয়ে এগিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডাকেটকে তবে সেই আকাশ দীপই আউট করলেন, তাও আবার রিভার্স স্কুপ মারতে গিয়ে। শতাধিক স্ট্রাইক রেটে ৪৩ রান করে তিনি আউট হন।

ক্রলি অবশ্য ৪২ বলে ১২টি চার মেরে নিজের কেরিয়ারের ১৯তম টেস্ট অর্ধশতরান পূরণ করে ফেলেন। ১৫তম ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। আপাতত ইংল্যান্ড ১১৫ রানে পিছিয়ে রয়েছে। লাঞ্চের পরে দ্বিতীয় সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সেশন কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ পর্যন্ত করতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Jasprit Bumrah: কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget